বয়স মাত্র আড়াই বছর। কিন্তু তার শিরায়-উপশিরায় রক্তের মতো বইছে ফুটবল। তার দাদুর নাম সুব্রত ভট্টাচার্য, বাবা সুনীল ছেত্রী। এবার ছোট্ট বয়স থেকেই ফুটবল মাঠে নেমে পড়ল সুনীল ছেত্রীর পুত্র ধ্রুব। বেঙ্গালুরু এফসির অনুশীলনে দেখা গেল তাকে। সেই ছবি দেখে নেটদুনিয়ায় বলছে, আগামী দিনে ভারতীয় ফুটবলের সুপারস্টার নেমে পড়ল মাঠে। অনেকেই তাকে ‘জুনিয়র ছেত্রী’ তকমা দিয়ে ফেলেছেন।
দীর্ঘদিন ধরে ডামাডোলের পর আইএসএল জট কেটেছে। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪ দল নিয়ে আইএসএল শুরু হচ্ছে। কিন্তু ফুটবলারদের বেতন কমিয়ে দিয়েছে সুনীলের দল বেঙ্গালুরু এফসি। দলের কর্ণধার পার্থ জিন্দাল জানিয়েছেন, বর্তমান ফর্ম্যাটে আইএসএল খেলতে গেলে সব ক্লাবকেই বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই ক্লাবের উপর পড়া অতিরিক্ত চাপ সামাল দিতে ফুটবলারদের বেতন কমানো হবে। সেই সঙ্গে ফুটবলারদের ধন্যবাদও জানিয়েছেন জিন্দাল।
আরও পড়ুন:
কম বেতন পেলেও ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধতায় এতটুকু ফাঁকি দিচ্ছেন না সুনীল। অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন ফুটবল কিংবদন্তি। বুধবার তাঁর সঙ্গী হয়েছিল ছোট্ট ধ্রুব। বেঙ্গালুরু এফসির সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে, বাবার হাত ধরে মাঠে নেমে পড়েছে সুনীলপুত্র। অন্যান্য ফুটবলাররা যেখানে অনুশীলন করছেন, সেখানেও ছোটাছুটি করতে দেখা যায় ধ্রুবকে। খানিক শরীরচর্চাও করে। লাথি কষায় ফুটবলেও। সেই ছবি দেখে নেটদুনিয়ার মত, সুনীলপুত্রের জিনেই রয়েছে ফুটবল। আগামী দিনে ভারতীয় ফুটবল এগিয়ে নিয়ে যেতে পারে ধ্রুব।
২০২৩ সালের আগস্ট মাসে সুনীল এবং সোনম ভট্টাচার্যের কোল আলো করে জন্ম নেয় ধ্রুব। মাঝে মাঝেই সোশাল মিডিয়ায় দেখা যায় সুনীলপুত্রের নানা কাণ্ডকারখানা। কখনও সে বাবার সঙ্গে জিম করে, কখনও বা মা-বাবার সঙ্গে দস্যিপনায় মেতে থাকে। আগামী দিনে কি বাবা-দাদুর পদাঙ্ক অনুসরণ করে ফুটবলকে বেছে নেবে ধ্রুব? আবারও জাতীয় দলের হয়ে খেলতে নামবে এক ছেত্রী পদবিধারী?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২৫ কোটির চুক্তি না পেলে টিভিতে সম্প্রচার নয়, কোথায় আইএসএল দেখাতে চায় ক্লাবগুলি?
-
‘আজকাল সবারই সুগার, মিষ্টি ক’জন খায়?’, চিনির মূল্যবৃদ্ধিতে না ঘাবড়ানোর পরামর্শ বিহারের মন্ত্রীর!
-
‘দিদি আমাকে বলেছিলেন, এমপি-এমএলএ করে দেব…’, মমতাকে নিয়ে অভিমানী ইন্দ্রাণী হালদার!
-
জারিজুরি খতম ‘টাইগার’দের! স্টার্কের নজিরগড়া বোলিংয়ে ৫০ পেরোতেই অলআউট বাংলাদেশ
-
নজরে পাহাড় সমস্যা, হাইভোল্টেজ ‘শাহী’ বৈঠকে মিলবে সমাধান?