Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Copa Del Rey

ট্রফিতে সমর্থকের জার্সি জড়িয়ে সেলিব্রেশন, প্রতিপক্ষের হাতে খুন ভক্তকে শ্রদ্ধা স্পেনের ক্লাবের

রক্তের বদলা নেওয়া হল ট্রফি জিতে। কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়ে ট্রফির গায়ে আইতোর জাবালেতা নামের প্রয়াত এক সমর্থকের জার্সি জড়িয়ে সেলিব্রেট করল রিয়াল সোসিদাদ ক্লাব। কে এই সমর্থক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:০৬

options
link
ট্রফিতে সমর্থকের জার্সি জড়িয়ে সেলিব্রেশন, প্রতিপক্ষের হাতে খুন ভক্তকে শ্রদ্ধা স্পেনের ক্লাবের zoom
ট্রফিতে আইতোর জাবালেতার জার্সি জড়িয়ে সেলিব্রেশন রিয়াল সোসিদাদের ফুটবলারদের। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

২৮ বছর পর ‘বদলা’। রক্তের বদলা নেওয়া হল ট্রফি জিতে। আর কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়ে ট্রফির গায়ে আইতোর জাবালেতা নামের প্রয়াত এক সমর্থকের জার্সি জড়িয়ে সেলিব্রেট করল রিয়াল সোসিদাদ ক্লাব। কে এই জাবালেতা? তার জন্য ফিরে যেতে হবে ২৮ বছর আগে, ১৯৯৮ সালে।

তার আগে বর্তমানের কথা বলে নেওয়া যাক। রবিবার কোপা দেল রে (Copa Del Rey) ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল সোসিদাদ। দু’বার পিছিয়ে পড়েও কামব্যাক করে অ্যাটলেটিকো। নির্ধারিত সময়ে ফলাফল দাঁড়ায় ২-২। তবে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে স্পেনের বাস্ক অঞ্চলের ক্লাব। পেনাল্টি মিস করেন অ্যাটলেটিকোর জুলিয়ান আলভারেজ ও আলেজান্ডার সোরলোথ।

Advertisement

পুরস্কার বিতরণীর পর দেখা যায় ট্রফির গায়ে রিয়াল সোসিদাদের একটি নীল-সাদা জার্সি জড়ানো। যেখানে লেখা আইতোর জাবালেতা। তিনি সোসিদাদের কোনও প্লেয়ার নন। ২৮ বছর আগে তাঁর মৃত্যু ঘটেছে। ১৯৯৮ সালে উয়েফা কাপে এই অ্যাটলেটিকোর বিরুদ্ধে ম্যাচ ছিল সোসিদাদের। কিন্তু ম্যাচের আগে জাবালেতাকে খুন করে অ্যাটলেটিকোর উগ্র সমর্থক গোষ্ঠী ‘বাস্তিয়ান ১৯০৩’। মাদ্রিদে ম্যাচ দেখতে গিয়ে বান্ধবীর সামনেই খুন হন জাবালেতা।

তারপর ২৮ বছর কেটে গেলেও প্রয়াত সমর্থককে ভোলেনি সোসিদাদ। ২০১৯-২০ সালে কোপা দেল রে জিতলেও কোভিডের জন্য প্রকাশ্যে সেলিব্রেশন করতে পারেনি। অবশেষে সেই সুযোগ এল। আর সেটাও এল অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েই। যাদের উগ্র সমর্থকের হাতে খুন হয়েছিল জাবালেতা। ম্যাচের মাঝেও জাবালেতাকে নিয়ে টিফো নামায় সোসিদাদ সমর্থকরা। পরে অনেক ফুটবলারই তাঁর জার্সি পরে সেলিব্রেট করেন। আর ট্রফিতে তো তাঁর জার্সি জড়ানো ছিল। পরে নিজেদের স্টেডিয়ামে সেলিব্রেটের সময়ও আলাদা করে শ্রদ্ধা জানানো হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.