সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন পিএসজি বুধবার নামছে চ্যাম্পিয়ন্স লিগে। তাদের প্রতিপক্ষ আটলান্টা। কোচ হয়ে আসার প্রথম মরশুমেই ঘরোয়া ফুটবলে ডবল ক্রাউন জিতেছেন লুই এনরিকে। এবারের লিগ ওয়ানে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে পিএসজি। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করছে ফরাসি দলটিকে।
এর আগে মাত্র একবার আটলান্টার বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছে পিএসজিকে। ২০২০ সালের কোয়ার্টার ফাইনালে তারা জিতেছিল ২-১ গোলে। বুধবারও যে অতীতের সেই ফলই বজায় থাকবে তা প্রত্যাশা করছেন তাদের সমর্থকরা। পিএসজি কোচ এনরিকে এই ম্যাচে নামার আগে বলেন, “চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যেকটা ম্যাচই যথেষ্ট কঠিন। তার ওপর কিছুদিন আগেই আটলান্টা তাদের কোচ বদল করেছে। ইটালির দলের বিরুদ্ধে খেলা সবসময়ই কঠিন। আশা করব মাঠে নামার পর ওদের পরিকল্পনা আমরা দ্রুত বুঝতে পারব।”
আরেক ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ক্লিনশিট রাখার দিকে গুরুত্ব দিচ্ছেন স্লট। চোটের জন্য এই ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ পাবে না জুলিয়ান আলভারেজ ও জনি কার্ডোজোকে। অন্য ম্যাচে নামছে বায়ার্ন মিউনিখ ও চেলসি। ২০২০ সালে পিএসজিকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বায়ার্ন। এবারও সেই একই স্বপ্ন দেখছে জার্মান দলটি। তবে হাঁটুতে চোট রয়েছে বায়ার্নের রক্ষণভাগের ফুটবলার আলফান্সো ডাভিসের। তিনি এই ম্যাচে অনিশ্চিত। চোটের জন্য পাওয়া যাবে না জামাল মুসিয়ালাকেও।
সর্বশেষ খবর
-
অনুপ্রেরণা বিজয়? ঝকঝকে স্টেজ, সুপারস্টারের মতো এন্ট্রি! জেন জি’র মন পেতে নয়া অবতারে রাহুল
-
‘পুরুষ লক্ষ্মী’র পর ‘পুরুষ বিধবা’! ৫ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা
-
সুন্দরবনের গভীর জঙ্গলে বধূর উপর হামলা বাঘের, বাঁচাতে প্রাণপণ লড়াই স্বামীর, তারপর…
-
বিরোধী দলনেতা ঋতব্রতই, হাই কোর্টের রায়ে বিরাট ধাক্কা ‘কালীঘাট তৃণমূলে’র
-
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর