আগামী বিশ্বকাপে তাঁকে আর দেখা যাবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু আন্তর্জাতিক ফুটবল কিংবা ক্লাব ফুটবল থেকে ঠিক কবে তাঁর বুটজোড়া তুলে রাখবেন, তা এতদিন খোলসা করেননি পর্তুগিজ মহাতারকা। এবার সেই তারিখ প্রকাশ্যে এল। জানিয়ে দিলেন, চলতি মরশুমই সম্ভবত তাঁর পেশাদার ফুটবলের শেষ মরশুম।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছরের রোনাল্ডো বলেন, “এটাই হয়তো ফুটবলে আমার শেষ মরশুম। তাই আমি অসাধারণ একটা ছাপ রেখে যেতে চাই।” তাঁর ফিটনেস এখনও আগের মতোই। জয়ের খিদেও অপরিসীম। তাই অবসরের ইঙ্গিত দিলেও নতুন লক্ষ্য ঠিক করে রেখেছেন রোনাল্ডো– পেশাদার ফুটবলে ১০০০ গোল। এখন তাঁর গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ, হাজারের মাইলফলক ছুঁতে আর দরকার মাত্র ২৪টি গোল।
আরও পড়ুন:
তবে অবসরের পর কী করবেন, তার পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। সিআর সেভেনের কথায়, “ভবিষ্যতের জন্য পরিকল্পনা ছকে রেখেছি। নিজেকে ব্যস্ত রাখার অনেক উপায় আমার কাছে আছে। তবে ফুটবল না থাকলে একটা শূন্যতা তো তৈরি হবেই। তার মোকাবিলা করতে হবে।” যদিও সেসব দুঃখ কাটিয়ে জীবনকে নতুন করে উপভোগ করতে চান পর্তুগিজ মহাতারকা। বলেন, “অনেক ঘুরব। মজা করব। প্যাডেল খেলব। যা রোজগার করেছি, তা কাজে লাগাব। ২৫ বছর ধরে অনেক ত্যাগ করেছি। এবার উপভোগের সময়।”
ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন রোনাল্ডো। ১১ আগস্ট দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন তিনি। পাঁচ সন্তানের বাবা রোনাল্ডো অবসরের পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান বলেই ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপে ছ’বার অংশ নিয়েও অধরা থেকে গিয়েছে সোনার ট্রফি। কিন্তু অবসরের আগে দেশ ও ক্লাবের জার্সি মিলিয়ে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে পারেন রোনাল্ডো। প্রশ্ন হল, এই মাইলফলক ছুঁয়েই কি ফুটবলকে বিদায় জানাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কপিলকে ছুঁয়ে নজির জাদেজার, স্পিন অস্ত্রে বিরাট লিডেও শ্রীলঙ্কায় টেস্টজয়ে ভারতের কাঁটা বৃষ্টি!
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর