Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
SAFF Women's Championship

ফের বয়কট নাটক! আরও এক টুর্নামেন্টে ভারতে দল পাঠাল না পাকিস্তান

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে পাকিস্তানে কোনওরকম দল পাঠাচ্ছে না ভারত। পালটা পাকিস্তানও ভারতে দল পাঠাতে চায় না। সেই এশিয়া কাপ থেকে শুরু হয়েছে ওই ‘নতুন নরম্যাল।’

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২৩:৩৯

options
link
ফের বয়কট নাটক! আরও এক টুর্নামেন্টে ভারতে দল পাঠাল না পাকিস্তান zoom
ভারত-পাকিস্তান ম্যাচের স্টেডিয়াম। ফাইল ছবি।

ভারতের মাটিতে আরও এক টুর্নামেন্ট। আবারও বয়কটের নাটক পাকিস্তানের। নিজেদের দেশের ফুটবলের ক্ষতি করেও ভারতে খেলতে আসতে নারাজ পাক মহিলা ফুটবল দল। মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ থেকেও সরে দাঁড়াচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার সরকারিভাবে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল পাক ফুটবল সংস্থা।

আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত গোয়ায় আয়োজিত হবে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ ভুক্ত দেশ হিসাবে অন্য ছটি দলের পাশাপাশি পাকিস্তানেরও ওই টুর্নামেন্টে খেলার কথা ছিল। কিন্তু পাকিস্তান ফুটবল সংস্থা বৃহস্পতিবার জানিয়ে দিল, তাঁরা ওই টুর্নামেন্টে খেলবে না। ফলে একপ্রকার বাধ্য হয়ে পাকিস্তানকে বাদ দিয়েই মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে ভারত। গোয়ায় ওই টুর্নামেন্টটি আয়োজিত হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা জানিয়েছেন, “ওই টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে না।” সাফ ফুটবলের আয়োজক সংস্থা জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্টে না-ই খেলে, তাতে সমস্যা নেই। সেক্ষেত্রে বাকি ৬ দলকে নিয়েই টুর্নামেন্ট হবে। আয়োজক ভারত ছাড়া খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মলদ্বীপ। ঢাকায় সাফের সচিবালয়ে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসও হয়ে গিয়েছে।

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে পাকিস্তানে কোনওরকম দল পাঠাচ্ছে না ভারত। পালটা পাকিস্তানও ভারতে দল পাঠাতে চায় না। সেই এশিয়া কাপ থেকে শুরু হয়েছে ওই ‘নতুন নরম্যাল।’ এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যায়নি পাকিস্তানে। পালটা পাকিস্তানও ক্রিকেট বিশ্বকাপে ভারতে আসেনি। ক্রিকেটের বাইরে অন্য খেলাও ওই নয়া সিস্টেমে প্রভাবিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.