Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Peru Football

ডার্বির আগে মর্মান্তিক ঘটনা! ‘রহস্যজনক’ ভাবে স্টেডিয়ামে মৃত্যু সমর্থকের, আহত বহু

এই ঘটনার পরও নির্ধারিত সূচি মেনে ওই স্টেডিয়ামে ম্যাচ হবে বলেই জানানো হয়েছে। কিন্তু আতঙ্কের পরিবেশে ম্যাচ আয়োজন করা ঠিক হবে কি না, তা নিয়ে বিতর্ক চলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৩:৩৫

options
link
ডার্বির আগে মর্মান্তিক ঘটনা! ‘রহস্যজনক’ ভাবে স্টেডিয়ামে মৃত্যু সমর্থকের, আহত বহু zoom
পেরুর ফুটবল স্টেডিয়ামে ভয়ানক দুর্ঘটনা
Advertisement

মর্মান্তিক ঘটনা পেরুর ফুটবল ম্যাচের আগে। পেরুর রাজধানী লিমায় আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে ফুটবল ডার্বির আগে অন্তত একজন নিহত এবং আরও ৪৭ জন আহত হয়েছেন। কিন্তু কেন দুর্ঘটনা ঘটল? তা নিয়ে এখনও ধোঁয়াশা। পেরুর সরকারের মন্ত্রীও স্পষ্ট করে উত্তর দিতে পারছেন না। যা নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

রবিবার পেরুর লিগে আলিয়াঞ্জা লিমার মাঠে তাদের প্রতিপক্ষ ইউনিভার্সিটারিয়ো। লিমা ডার্বির আগে প্রথা মেনে ভিয়ানুয়েভা স্টেডিয়ামে প্রথা মেনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই ইভেন্টে মূলত ক্লাবের পতাকা উড়িয়ে ফুটবলারদের উদ্বুদ্ধ করা হয়। সেই সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, স্টেডিয়ামের একটি অংশ ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলিয়ানজা লিমা ক্লাব কর্তৃপক্ষ সেই দাবি নাকচ করে জানিয়েছে, ভেন্যুর কোনো অংশ ধসে পড়েনি।

Advertisement

আপাতত ১ জন সমর্থকের মৃত্যু ঘটেছে। আহত ৪৭ জনের মধ্যের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো শোকপ্রকাশ করেছেন। আবার দমকল দপ্তর থেকেও বিবৃতি দিয়েও জানানো হয়েছে, ‘দক্ষিণ দিকের গ্যালারির কাঠামো ভালো অবস্থায় ছিল। কোথাও কোনও অংশ ধসে পড়েনি।’ তাহলে কীভাবে দুর্ঘটনা ঘটল? আপাতত কারও কাছে উত্তর নেই। আলিয়াঞ্জা ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, স্বচ্ছভাবে তদন্ত করা হবে।

তবে এই ঘটনার পরও নির্ধারিত সূচি মেনে ভিয়ানুয়েভা স্টেডিয়ামে ম্যাচ হবে বলেই জানানো হয়েছে। কিন্তু লিমা-জুড়ে আতঙ্কের পরিবেশে ম্যাচ আয়োজন করা ঠিক হবে কি না, তা নিয়ে বিতর্ক চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.