সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ‘রূপ কি রানি’। অনেকের ক্রাশ। বলা হচ্ছে নোরা ফতেহির (Nora Fatehi) কথা। যাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা। এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু বলিউডের ডান্সিং ক্যুইন। তাঁর সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। সম্প্রতি তাঁর এক পোস্ট ভাইরাল হয়েছে। যা দেখে হৃদয় ভেঙেছে অসংখ্য পুরুষের।
সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনসে ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন তিনি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তবে জল্পনা হল, ফুটবল ম্যাচ ছিল নিছক বাহানা। অভিনেত্রী নাকি খেলা দেখতে সেখানে যাননি। বরং প্রেমের টানেই উত্তর-পশ্চিম আফ্রিকার এই দেশটিতে গিয়েছিলেন। নোরা ফতেহির ভালোবাসার মানুষটিও সেই ম্যাচে খেলেছিলেন। তবে এখানেই শেষ নয়। ম্যাচের আগেও নাকি বেশ কয়েকবার ডেটিংও করেছেন তাঁরা।
জল্পনা রয়েছে, প্রথমে দুবাই, পরে মরক্কোয় তাঁদের দেখাসাক্ষাৎ হয়েছিল। যদিও কে সেই ভাগ্যবান ফুটবলার, তা এখনও জানা যায়নি। দুই পক্ষই এই ব্যাপারে ‘স্পিকটি নট’। পরিচয়পর্ব থেকে অভিসারপর্ব, সব কিছুই তাই আপাতত গোপন। প্রসঙ্গত, AFCON-এর প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে দেখা গিয়েছিল নোরাকে।
View this post on Instagram
সোশাল মিডিয়ায় তিনি দু’টি পোস্টও করেন। যার একটায় রয়েছে ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা নিয়ে নৃত্যরত নোরা। ক্যাপশনে ম্যাচের ফলাফলের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে আমাদের ছেলেরা বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’ আরও একটি পোস্টে মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রাজকুমার মৌলে আবদুল্লাহ স্টেডিয়ামের গ্যালারি থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, নোরা নিজে মরক্কান বংশোদ্ভূত। তবে তাঁর জন্ম এবং বড় হওয়া কানাডায়। তিনি বলিউডে পা রেখেছিলেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। এরপর নিজের বোল্ড ও গ্ল্যামারাস লুকে আগুন ধরিয়েছিলেন। ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’-এর মতো সিনেমায় আইটেম গানে নেচে দর্শকের মনজয় করে নেন তিনি। বারবার নোরার লাস্যময়ী রূপে ঘায়েল হয়েছেন নেটিজেনরা। তবে এখন অবশ্য তাঁরা লাস্যময়ীর প্রেমিক ফুটবলারের নাম খুঁজতে ব্যস্ত।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
৩১ মে পর্যন্ত বাড়ল ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ, ‘তবে এটাই শেষ’, জানাল সুপ্রিম কোর্ট
-
ঘড়ি ধরে মরণদৌড়! ‘গিগ’ কর্মীদের সতর্কবার্তা কেন্দ্রের, সাবধানবাণী মানছে কে?
-
মঙ্গলে থানায় তলব, ওয়েবসাইটে কপি আপলোড নিয়ে অভিষেকের ইমেলের জবাব দিল পুলিশ
-
প্রতিবাদের নামে নিউ ইয়র্কে তেরঙ্গার অপমান! ‘বিরাট মূল্য চোকাতে হবে’, হুঁশিয়ারি দিল্লির
-
মুখে মদের গন্ধ? সাবধান! আরও আধুনিক ব্রেথ অ্যানালাইজার নিয়ে ময়দানে লালবাজার