ফের বিতর্কে নেইমার (Neymar Jr)। এবার স্যান্টোস ক্লাবের সতীর্থকে মারধরের অভিযোগ ব্রাজিলের মহাতারকার বিরুদ্ধে। কে এই সতীর্থ? তাঁর নাম রবিনহো জুনিয়র। যিনি ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার রবিনহোর ছেলে। নেইমারের ফিটনেস নিয়ে এমনিতেই দুশ্চিন্তা রয়েছে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্নচিহ্ন আছে। এবার ১৬ বছর ছোট সতীর্থকে মারধর করে বিতর্কে নেইমার।
কীভাবে ঝামেলার সূত্রপাত? জানা গিয়েছে, নেইমারকে ড্রিবল করে বেরিয়ে যান রবিনহো জুনিয়র। ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেননি নেইমার। রাগের মাথায় সতীর্থকে টেনে ফেলে দেন। রবিনহো জুনিয়র প্রতিবাদ করতেই গালিগালাজ করা শুরু করেন নেইমার। অভিযোগ, ১৮ বছর বয়সি ফুটবলারকে তিনি লাথি ও সপাটে চড় মারেন। সতীর্থরা এসে তাঁদের আলাদা করে দেন। গোটা ঘটনায় রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন স্ট্রাইকারের ছেলে খুব ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
বিষয়টা একেবারেই ভালোভাবে নেয়নি স্যান্টোস। তারা জানিয়েছে, ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। রবিনহো জুনিয়র জানিয়েছেন, ক্লাবে ন্যূনতম নিরাপত্তা নেই। তাই তিনি চুক্তি বাতিলের পথে হাঁটতে পারেন। সূত্রের খবর, ঘটনার পর রবিনহোর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন নেইমার। তিনি দুঃখ প্রকাশও করেন। আসলে রবিনহো জুনিয়র নিজেও নেইমারের ভক্ত। ইনস্টাগ্রামে মাঠে একসঙ্গে কাটানো বহু ছবি আপলোড করেছেন।
View this post on Instagram
রবিনহোর সঙ্গে জাতীয় দলে খেলেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে রবিনহোর ১০০ ম্যাচে ২৮টি গোল আছে। নেইমারের মতো তাঁর কেরিয়ারও শুরু হয়েছিল স্যান্টোসে। তবে যৌনহেনস্তার মামলার জন্য কেরিয়ারের শেষ পথে স্যান্টোসে ফিরেও আর খেলা হয়নি। অন্যদিকে তাঁর ছেলে গতবার স্যান্টোসের সিনিয়র দলে যোগ দেন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর
-
নীতিনের নেতৃত্বে নয়া ‘টিম’, স্মৃতি-বসুন্ধরার ‘কামব্যাক’, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বাংলার দুই মুখ
-
দূর হয় কঠিন রোগ! শিবের এই মন্দিরে ‘আরোগ্যে’র আশায় ভিড় জমান ভক্তরা
-
বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে ‘অসন্তুষ্ট’ হাই কোর্ট, বড় স্বস্তি অভিষেকের
-
১১ দিনে দ্বিতীয়বার, কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার সোনা, আটক ২