সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের সুখের সংসারে নতুন অতিথি যে আসতে চলেছে, এমন খবর আগেই দিয়েছিলেন তিনি। অবশেষে এল সেই সুখবর। নেইমার-ব্রুনো বিয়ানকার্ডির কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে মেল। যার জন্ম হয়েছে শনিবার, সাও পাওলোর এক হাসপাতালে।
ব্রুনো একজন ইনফ্লুয়েন্সার। তাঁর গর্ভে নেইমারের প্রথম কন্যাসন্তান মাভি জন্ম নেয় ২০২৩ সালে। তবে, সে নেইমারের দ্বিতীয় সন্তান। মাভি হওয়ার পরেও এক্স হ্যান্ডেলে ব্রাজিলীয় পোস্টার বয় চারটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে সদ্যোজাত এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।
৩৩ বছর বয়সি নেইমারের প্রথম প্রেমিকার নাম কারোলিনা দান্তাস। নেইমার-কারোলিনা জুটির প্রথম পুত্রসন্তান দাভি লুকার জন্ম ২০১১ সালে। যদিও তাঁদের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তবে দাভি এখন নেইমারের সঙ্গে থাকেন। এর মাঝে অবশ্য ২০২৪ সালে নেইমারের সঙ্গে সাময়িক বিচ্ছেদ হয় ব্রুনোর। সেই সময় ব্রাজিলীয় মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও আসে নেইমারের আরও এক কন্যাসন্তান, হেলেনা। আর এবার তাঁর চতুর্থ সন্তান মেল।
খুব স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন যুগল। ব্রুনোর পাশে থাকতে ক্লাব সান্তোসের কাছে আপাতত ছুটি নিয়েছেন নেইমার। অন্যদিকে, মেলের জন্মের খবর ইনস্টাগ্রামে দিয়েছেন ব্রুনো। লিখেছেন, ‘আমাদের মেল এসেছে। জীবন যেন আরও সুন্দর হয়ে উঠেছে। প্রিয় কন্যাকে স্বাগত! ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকুক তোমার জীবনে। সমস্ত খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর অপেক্ষায়।”
View this post on Instagram
সর্বশেষ খবর
-
ট্রাম্প এবার দয়ালু, কেপ ভার্দে তারকা ভোজিনহার ইচ্ছা পূরণে কঠোর আইন ভাঙছে আমেরিকা
-
কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? দিনক্ষণ ঘোষণা বোর্ডের
-
‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রামই কেন নিষিদ্ধ? চরম বিতর্কে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র
-
অনলাইনে দিতেই হবে হাজিরা, বাংলাদেশে নেটওয়ার্ক পেতে গাছে চড়ে বসলেন প্রধান শিক্ষক
-
পদ ছেড়েছিলেন পবিত্র ও স্ত্রী! নন্দীগ্রামের সেই পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি সদস্য