Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Ravinder Singh

ম্যাচ চলাকালীন বুকে প্রবল ব্যথা, মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু আই লিগ ক্লাবের তারকার

ম্যাচ চলাকালীনই আচমকা বুকে ব্যথা অনুভব করেন তরুণ ডিফেন্ডার। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। মাত্র ২৫ বছর বয়সে ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৪:৪৮

options
link
ম্যাচ চলাকালীন বুকে প্রবল ব্যথা, মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু আই লিগ ক্লাবের তারকার zoom
নামধারী এফসির ফুটবলার রবিন্দর সিং। ফাইল ছবি।

মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নামধারী এফসির ফুটবলার। আই লিগের দলে গত বছর থেকে খেলছিলেন রবিন্দর সিং (Ravinder Singh)। তবে দিনকয়েক ধরে তিনি খেলছিলেন পাঞ্জাবের স্থানীয় লিগে। ম্যাচ চলাকালীনই আচমকা বুকে ব্যথা অনুভব করেন তরুণ ডিফেন্ডার। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। মাত্র ২৫ বছর বয়সে ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে।

লুধিনায়ার বাসিন্দা রবিন্দর গত বছর সই করেন নামধারী এফসিতে। আইএফএ শিল্ড, ডুরান্ড কাপে খেলেছেন। প্রথমবার ডুরান্ড খেলতে নামা নামধারী এফসির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবিন্দর। তবে সম্প্রতি তিনি খেলছিলেন পাঞ্জাবের স্থানীয় লিগে। ম্যাচ চলাকালীনই রবিন্দরের বুকে ব্যথা শুরু হয়। মাঠেই লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার রবিন্দরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাত্র ২৫ বছর বয়সে ডিফেন্ডারের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশের ফুটবলমহল। সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করে নামধারীর তরফে বলা হয়েছে, ‘এত কম বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাজিন্দর। আমাদের ফুটবল পরিবারে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সর্বশক্তিমান ওর আত্মাকে শান্তি দিন, শোকার্ত পরিবারের পাশে থাকুন।’ কেবল নামধারী নয়, বেঙ্গালুরু এফসি, মিনার্ভা পাঞ্জাব, গোকুলাম কেরালার মতো দলগুলিও শোকপ্রকাশ করেছে রবিন্দরের মৃত্যুতে। চলতি রাউন্ডের প্রত্যেকটি ম্যাচে রবিন্দরের জন্য এক মিনিটের নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে আই লিগ।

জানা গিয়েছে, রবিন্দরের পৈতৃক ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গতবছর নামধারীতে সই করেন তরুণ ডিফেন্ডার। খেলতে নেমেছিলেন ডুরান্ড কাপ, আইএফএ শিল্ডে। দু’বার খেলেছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও। ফুটবলের পাশাপাশি পড়াশোনাও চালাচ্ছিলেন রবিন্দর। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই সব শেষ হয়ে গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.