ডুরান্ডের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে গ্রুপ শীর্ষে মোহনবাগান (Mohun Bagan)। এমন পরিস্থিতিতে সোমবার গ্রুপের সবথেকে দুর্বল দল সিআইএসএফের বিরুদ্ধে খেলতে নামছেন বিশাল কাইথরা। গ্রুপ পর্বের দুটি ম্যাচে শুধু হারই নয়, দশ গোল খেয়েছে সিআইএসএফ। এমন দলের বিরুদ্ধে সোমবার প্রথম একাদশে একাধিক পরিবর্তনের পথে হাঁটতে পারেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস।
ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন জেমি ম্যাকলারেন ও মিগুয়েল ফিগুয়েরা। সোমবার এই দুই বিদেশির শুরু করার সম্ভাবনা নেই। তবে পরিবর্ত হিসাবে দু’জনকেই অল্প সময়ের জন্য দেখে নিতে পারেন দিলেমপেরিস। এদিন গোটা দলকেই হালকা অনুশীলন করিয়েছেন মোহনবাগান কোচ। এই ম্যাচেও নেই আপুইয়া। আশা করা যাচ্ছে পরের সপ্তাহ থেকে তিনি চোট সারিয়ে পুরো দমে অনুশীলন করতে পারবেন।
আরও পড়ুন:
প্রথম দুই ম্যাচে দল যথেষ্ট উন্নতি করেছে বলে মনে করছেন দিলেমপেরিস। তিনি বলেন, “প্রথম ম্যাচ ডার্বি ছিল। পরের ম্যাচটি এমন একটি দলের বিরুদ্ধে খেলেছি যারা আমাদের তুলনায় যথেষ্ট দুর্বল। তাই এই দুটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে আমি দলের উন্নতি বিচার করতে পারছি না। তবে অনুশীলন সেশনগুলো বিশ্লেষণ করে বলতে পারি, যে ধরনের ফুটবল খেলাতে চাইছি, তা মেলে ধরার জন্য যথেষ্ট আগ্রহী ফুটবলাররা। কিন্তু প্রথম দিন থেকে এখনও পর্যন্ত তুলনা করলে বলতে পারি, দল হিসেবে আমরা ক্রমশ উন্নতি করছি। যদিও আমাদের ভুললে চলবে না এটি গ্রুপের তৃতীয় ম্যাচ। ম্যাচটা জিতে গ্রুপের শীর্ষে থাকাই আমাদের লক্ষ্য। তারপর পরবর্তী প্রতিপক্ষের জন্য অপেক্ষা করব।” উইংয়ের ফুটবলারদের আরও সমন্বয় দরকার। পাশাপাশি মাঝমাঠের ফুটবলারদের মধ্যে আরও বোঝাপড়া বাড়াতে হবে বলে মনে করছেন তিনি।
ঘরোয়া লিগে এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি সুহেল ভাটরা। তবে ডুরান্ডের প্রথম ম্যাচে ডার্বি জিতে এবারের মরশুমটা ভালোই শুরু করেছে মোহনবাগানের সিনিয়র দল। এখনও পর্যন্ত গ্রুপ শীর্ষেই রয়েছেন লিস্টন কোলাসোরা। গ্রুপের শেষ ম্যাচেও সেই ধারাবাহিকতাই বজায় থাকবে বলে আশা করছেন সবুজ-মেরুন সমর্থকরা। তবে গ্রুপ পর্বের ম্যাচে এই সিআইএসএফকেই আবার ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছে ৮-০ গোলে। স্বাভাবিকভাবে মোহনবাগান সমর্থকরা আশা করছেন আলবার্তোরাও গোলের মালা পড়াবেন এই দলকে। তবে মোহনবাগান কোচ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটলেও প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওয়ানডে বিশ্বকাপের ১৮ মাস আগেই বঞ্চনার শিকার! জয় শাহদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ দুই দেশের বোর্ডের
-
ছেলে কোলে মঞ্চে বিতর্কে জর্জরিত নোবেল, গাইলেন ‘বাবা কতদিন…’, ‘মতি ফিরল?’ খোঁচা নেটপাড়ার
-
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি, স্বাধীনতা দিবসে এই প্রথম লাল কেল্লায় গাওয়া হবে জাতীয় স্তোত্র
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর