Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Mohun Bagan

ডার্বিতে নজর! মাঝমাঠে মিগুয়েলের নতুন সঙ্গী দ্রাজিচ, তারকা ডিফেন্ডারকেও সই করাল মোহনবাগান

এইদিনই কলকাতায় পা রাখলেন সবুজ-মেরুনের নতুন কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২০:০৭

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২০:০৭

options
link
ডার্বিতে নজর! মাঝমাঠে মিগুয়েলের নতুন সঙ্গী দ্রাজিচ, তারকা ডিফেন্ডারকেও সই করাল মোহনবাগান zoom
ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া
Advertisement

নতুন মরশুমের প্রস্তুতি বেশ জোরকদমে চলছে মোহনবাগানে (Mohun Bagan)। একই দিনে জোড়া সই করিয়ে নিল সবুজ-মেরুন বাহিনী। সামনে ডুরান্ড কাপ। ডার্বি দিয়ে শুরু হবে মরশুম। তার আগে দেজান দ্রাজিচকে সই করাল মোহনবাগান। জল্পনা ছিল, অবশেষে তার আনুষ্ঠানিক ঘোষণা হল। অন্যদিকে রক্ষণকে শক্তিশালী করতে অ্যালেক্স সাজিও এলেন মোহনবাগান। আর এইদিনই কলকাতায় পা রাখলেন সবুজ-মেরুনের নতুন কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস।

গত দুই মরশুম গোয়ায় খেলেছেন সার্বিয়ার ফুটবলার দ্রাজিচ। মূলত লেফট উইঙ্গার হলেও সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন তিনি। স্পেনের ক্লাব সেল্টা ভিগো, রিয়াল ভালাদোলিদে খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতাও আছে। ৩০ বছর বয়সি মিডফিল্ডারের আগমনে রবসন রবিনহোর বিদায়ের ঘোষণা কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এবার দেখার মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে দ্রাজিচের জুটি কেমন হয়?

Advertisement

দু’বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিয়ে দ্রাজিচ বলছেন, “মোহনবাগান এশিয়ার অন্যতম বড় ক্লাব। এই ক্লাবের ঐতিহ্য ও ইতিহাস স্মরণীয়। প্রচুর সমর্থক আছে। তাই যখন প্রস্তাব এল, আমি আর দ্বিতীয়বার ভাবিনি। নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছি। এবার দলটা শক্তিশালী। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা প্রতিযোগিতায় নামব। আমি ভারতে আসার আগেই ডার্বির কথা শুনেছি। এই ম্যাচে খেলা যে কোনও ফুটবলারের স্বপ্ন। সেই উত্তেজনা পেতে চাই। গোল ও অ্যাসিস্ট পেতে নিজের সবটা দেব। সাধারণত বাঁদিকের উইংয়ে খেলতেই পছন্দ করি। সেখান থেকে ভিতরে ঢুকে আসি। তবে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, পালন করব।”

অন্যদিকে তিন বছরের চুক্তিতে মোহনবাগানে এসেছেন অ্যালেক্স সাজি। ভারতীয় ডিফেন্ডারের দিকে অনেক দিন ধরেই নজর ছিল মোহনবাগানের। ২৬ বছর বয়সি ফুটবলার বলছেন, “এই ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত। এই দলে অনেক অভিজ্ঞ ফুটবলার আছে। আমি দলের জন্য অবদান রাখতে চাই। প্রতি ম্যাচে উন্নতি করা লক্ষ্য থাকবে। অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে সাজঘরে সময় কাটালে অনেক কিছু শিখতে পারব।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.