Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
AIFF

ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় ফেল মোহনবাগান! শর্তসাপেক্ষে পাশ ইস্টবেঙ্গল

এআইএফএফের বৈঠকে একাধিক বড় ক্লাবের ভাগ্য নির্ধারিত হয়েছে। চমকে দেওয়ার মতো খবর হল, লাইসেন্স পায়নি দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাব।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২১:১০

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২১:১০

options
link
ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় ফেল মোহনবাগান! শর্তসাপেক্ষে পাশ ইস্টবেঙ্গল zoom
মোহনবাগানের বিপক্ষে সাম্প্রতিক কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিপিন সিং। ছবি এআইএফএফ। 

ভারতীয় ফুটবলে বড়সড় আলোড়ন তুলে ২০২৬-২৭ মরশুমের ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সংস্থার ক্লাব লাইসেন্সিং কমিটির ফার্স্ট ইনস্ট্যান্স বডি (সিএলসি-এফআইবি)-র বৈঠকে একাধিক বড় ক্লাবের ভাগ্য নির্ধারিত হয়েছে। চমকে দেওয়ার মতো খবর হল, লাইসেন্স পায়নি দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাব।

অন্যদিকে, শর্তসাপেক্ষে লাইসেন্স পেয়ে আপাতত বড়সড় স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। নির্দিষ্ট কিছু ঘাটতি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে লাল-হলুদকে। একই তালিকায় রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া এবং পাঞ্জাব এফসি। যারা শর্তসাপেক্ষে আগামী মরশুমে অংশ নিতে পারবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোহনবাগান ছাড়া লাইসেন্স পায়নি ওড়িশা এফসি, চেন্নাইয়িন এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লি এবং ইন্টার কাশী। তবে নিয়ম অনুযায়ী, লাইসেন্স না-পাওয়া ক্লাবগুলির সামনে এখনও সুযোগ রয়েছে। তারা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে বা বিশেষ ছাড়ের আবেদন জানিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি চাইতে পারে।

উল্লেখ্য, ভারতীয় ক্লাব লাইসেন্সিং সিস্টেম দেশের ফুটবলে পেশাদারিত্ব, আর্থিক স্বচ্ছতা ও উন্নত পরিকাঠামো নিশ্চিত করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রতি মরশুমে এই প্রক্রিয়ার মাধ্যমে ক্লাবগুলিকে লাইসেন্স অর্জন করতে হয়। এই ছাড়পত্রই ঠিক করে দেয়, এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) বা জাতীয় স্তরের টুর্নামেন্টে কোনও ক্লাব অংশ নেওয়ার যোগ্য কি না। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.