Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Mohun Bagan vs NorthEast United FC

ডুরান্ড সেমিফাইনালে সামনে নর্থ-ইস্ট, শুরুতেই ছাংতেকে নামানোর পরিকল্পনা মোহনবাগানের

লিস্টন কোলাসোরা কোয়ার্টার ফাইনালে নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিদেশিহীন জামশেদপুর এফসির বিরুদ্ধেও সাডেন ডেথে কষ্টার্জিত জয় পেয়েছেন সাহালরা। সেখানে ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেড সবসময় ভয়ংকর।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৫:৫৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৫:৫৫

options
link
ডুরান্ড সেমিফাইনালে সামনে নর্থ-ইস্ট, শুরুতেই ছাংতেকে নামানোর পরিকল্পনা মোহনবাগানের zoom
অনুশীলনে মোহনবাগান ফুটবলাররা। ফাইল ছবি।
Advertisement

সেমিফাইনালের আগে বড় ধাক্কা মোহনবাগানের (Mohun Bagan)। চোটের জন্য শিলং নিয়ে যাওয়া হল না দেজন দ্রাজিচকে। যদিও লাললিয়ানজুয়ালা ছাংতে আর মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে যাওয়া হয়েছে শিলং। সেমিফাইনালের আগে একাধিক সমস্যায় সবুজ-মেরুন। সমতল থেকে পাহাড়ি উচ্চতায় সন্ধ্যায় ম্যাচ খেলতে নামার আগে ফ্লাড লাইটে অনুশীলন করতে চেয়েছিলেন মোহনবাগান কোচ প্যনাজিওটিস দিলেমপেরিস। কিন্তু সেই সুযোগ পাননি জেমি ম্যাকলারেনরা। শিলংয়ে পৌঁছে দুপুর তিনটে থেকে অনুশীলন করতে হয়েছে তাঁদের।

কেন দেজনকে নিয়ে যাওয়া হয়নি। সূত্রের খবর, সেমিফাইনাল খেলে ওঠার দু’দিন পরই ফাইনাল। তাই যদি মোহনবাগান ফাইনাল খেলে সেই কথা মাথায় রেখেই দেজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। মঙ্গলবার অনুশীলনেও দেখা যায়নি এই সার্বিয়ান ফুটবলারকে। তার উপর দিলেমপেরিসের চিন্তা বাড়তে পারে মোহনবাগানের কোয়ার্টার ফাইনালের পারফরম্যান্স। একাধিক গোল মিসের প্রদর্শনীর চাপ বাড়াচ্ছে রক্ষণের।

Advertisement

লিস্টন কোলাসোরা কোয়ার্টার ফাইনালে নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিদেশিহীন জামশেদপুর এফসির বিরুদ্ধেও সাডেন ডেথে কষ্টার্জিত জয় পেয়েছেন সাহালরা। সেখানে ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেড (NorthEast United FC) সবসময় ভয়ংকর। আবার এই মরশুমেও ডুরান্ড কাপে (Durand Cup) দারুণ ছন্দে রয়েছেন তাঁদের তারকা স্ট্রাইকার আলাদিন আজেরাই। আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছেন এই বিদেশি। ইতিমধ্যেই চার ম্যাচে নয় গোল করে ফেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই আলবার্তো রডরিগেজদের সতর্ক থাকতে হবে আলাদিনকে নিয়ে।

দ্রাজিচ না থাকলেও মঙ্গলবার দলের সঙ্গে পুরো অনুশীলন করেছেন ছাংতে। তাঁকে প্রথম একাদশে আনতে পারেন দিলেমপেরিস। তবে মিগুয়েল আধঘণ্টা অনুশীলন করেছেন মঙ্গলবার। পরিবর্ত হিসাবেই তাঁর আসার সম্ভাবনা বেশি। বুধবার বিমানের টিকিটের সমস্যা থাকায় দুই ভাগে শিলং উড়ে গিয়েছেন মোহনবাগান কোচ, সাপোর্ট স্টাফ, ফুটবলাররা। মোহনবাগান কোচ দিলেমপেরিসকে চিন্তায় রাখছে শিলংয়ের উচ্চতা আর আবহাওয়া। পরপর ম্যাচ খেলার পর হঠাৎ করে পাহাড়ি উচ্চতায় খেলতে নামা মোহনবাগান ফুটবলারদের ক্লান্তি সমস্যা হতে পারে। পাশাপাশি এই পরিবেশের সঙ্গে মনবীররা মানিয়ে নেওয়ার জন্য সময় পাননি। তবে এমন প্রতিকূল পরিস্থিতেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুনের গ্রিক কোচ। মোহনবাগানের কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে খুব বেশি পরিবর্তন করার সম্ভাবনা কম এই ম্যাচে। গ্রুপ পর্বের ডার্বি জয়ের পর থেকে এখনও অপরাজিত মোহনবাগান।

আজ ডুরান্ড সেমিফাইনালে
মোহনবাগান বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড
শিলং, সন্ধ্যা ৭.০০
সোনি স্পোর্টস নেটওয়ার্ক

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.