১০ বছর। অসংখ্য সাফল্য, নজির, ট্রফি, স্মরণীয় মুহূর্ত। অবশেষে ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ছেন পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে এই মরশুম শেষ ইংল্যান্ডের ক্লাব থেকে সরে দাঁড়াচ্ছেন পেপ। সেই জায়গায় দায়িত্বে আসছেন এঞ্জো মারেস্কা। যিনি একসময় পেপেরই শিষ্য ছিলেন। পরে ইংলিশ প্রিমিয়ার লিগেরই ক্লাব চেলসির দায়িত্ব নেন। যেখান থেকে তাঁকে সরিয়েও দেওয়া হয়।
গুয়ার্দিওলার সঙ্গে এখনও এক বছর চুক্তি রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। সেই দায়িত্ব আর সম্ভবত পালন করবেন না লিওনেল মেসির প্রাক্তন গুরু। ম্যাঞ্চেস্টারের নীল দলের কর্তারাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে ইত্তিহাদ স্টেডিয়ামের একটা অংশ নাকি পেপের নামে করা হবে। শোনা যাচ্ছে, প্লেয়ারদের নাকি ইতিমধ্যে বিদায়বার্তা দিয়ে রেখেছেন পেপ। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
আরও পড়ুন:
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে কোচিং করিয়ে ম্যাঞ্চেস্টারে আসেন পেপ। সেখানে একচেটিয়া রাজত্ব করেছেন তিনি। টানা চারবছর প্রিমিয়ার লিগ জিতেছেন। মোট ইপিএল জিতেছেন ৬টি। পকেটে এফএ কাপ তিনটে। চ্যাম্পিয়ন্স লিগ একটি, সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপও একটি করে জিতেছেন।
সেই জায়গায় তিন বছরের চুক্তিতে আসতে চলেছেন পেপেরই ‘শিষ্য’। যাঁকে দেখতেও অনেকটা স্প্যানিশ কোচের মতোই। পেপের ‘ক্লোন’ বলেও ডাকা হত। তবে এঞ্জো মারেস্কা ইটালিয়ান। ২০২০-২১ সালে ম্যাঞ্চেস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন। পেপের সহকারী হিসেবেও কাজ করেছেন। ২০২৪-এ তাঁকে চেলসির কোচ করা হয়। প্রথম মরশুমেই উয়েফা কনফারেন্স লিগ জেতেন। তারপর ফিফা ক্লাব বিশ্বকাপও জেতেন। কিন্তু দেড় বছর পরই চেলসি থেকে সরে দাঁড়ান। অনেকটা পেপের মতোই কোচিং স্টাইল। যাকে অনেকে মারেস্কাবল বলেও ডাকেন।
🚨🔵 BREAKING: Enzo Maresca has a total verbal agreement with Manchester City, HERE WE GO!
The Italian manager has always been considered the ideal candidate to replace Pep Guardiola.
Deal in place and Maresca will sign an initial three year deal at #MCFC. 🇮🇹
New era, soon. pic.twitter.com/njb3sXRl7w
— Fabrizio Romano (@FabrizioRomano) May 19, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বামমনস্করা মেসিভক্ত, রোনাল্ডো অনুগামীরা দক্ষিণপন্থী! দাবি সিঙ্গাপুরের সংস্থার সমীক্ষায়
-
‘দক্ষিণী ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য সত্যিই…’, বলিউডের সঙ্গে পার্থক্য নিয়ে বিস্ফোরক তামান্না
-
‘মেসিকে সর্বকালের সেরা বলিনি’, নিজের মন্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ নিয়ে সরব রোনাল্ডো
-
ইনবক্সে আগন্তুকের বার্তা, হ্যাকার নয় তো? চ্যাট খোলার আগেই ‘ঠিকুজি’ জানাবে হোয়াটসঅ্যাপ
-
কত সোনার মালিক? ‘বান্ধবী’র গয়না উদ্ধারের পর এবার সব্যসাচীর স্ত্রীকে নোটিস পুলিশের