Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Luka Modric

কষ্টার্জিত ব্যালন ডি’অর নতুন ক্লাবে দিয়ে দিলেন মদরিচ, কারণ জানলে অবাক হবেন!

২০১৮ সালে ব্যালন ডি'অর পান মদরিচ। গত দুই দশকে মেসি-রোনাল্ডোদের দাপটের মধ্যেও ব্যালন ডি'অরের মঞ্চে উজ্জ্বল লুকা মদরিচ। কিন্তু ক্রোয়েশিয়ার ফুটবলার সেই পুরস্কার 'দান' করে দিচ্ছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৭:২৮

options
link
কষ্টার্জিত ব্যালন ডি’অর নতুন ক্লাবে দিয়ে দিলেন মদরিচ, কারণ জানলে অবাক হবেন! zoom
ব্যালন ডি'অর হাতে লুকা মদরিচ। ফাইল ছবি
Advertisement

ব্যালন ডি’অর জয় যে কোনও ফুটবলারের স্বপ্ন। হাতে গোনা ক’জন বিশ্ব ফুটবলে সেই কৃতিত্ব অর্জন করেন। গত দুই দশকে মেসি-রোনাল্ডোদের দাপটের মধ্যে ব্যালন ডি’অরের মঞ্চে উজ্জ্বল একমাত্র লুকা মদরিচ। কিন্তু ক্রোয়েশিয়ার ফুটবলার সেই পুরস্কার ‘দান’ করে দিচ্ছেন। কেন এই সিদ্ধান্ত? জানলে অবাক হবেন।

২০১৮ সালে ব্যালন ডি’অর অর্জন করেন মদরিচ। সেই পুরস্কার এবার এসি মিলানকে দিয়ে দিলেন তিনি। ২০২৫ সালে মাদ্রিদের অভিযান শেষ করে ইটালির ক্লাবে সই করেন ৪০ বছর বয়সি মিডফিল্ডার। সেখানেও যথেষ্ট দাপটের সঙ্গেই খেলছেন। ৭ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলকে কত ভালোবাসেন, সেটা বোঝানোর জন্যই ব্যালন ডি’অর দান করার সিদ্ধান্ত নেন মদরিচ। তবে সেটা কিছুদিনের জন্য। তাঁর বক্তব্য, “প্রথম যেদিন এসি মিলানের জার্সি গায়ে চাপাই, সেদিন থেকে একটা আলাদা অনুভূতি কাজ করছিল। এই ক্লাবে খেলা আমার কাছে স্বপ্নপূরণ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মদরিচের সংযোজন, “গত কয়েক মাসে যে দর্শকরা আমাকে সবসময় সমর্থন জুগিয়ে এসেছেন, এই ব্যালন ডি’অর তাঁদের জন্য। আমি তাঁদেরকেও কিছু ফিরিয়ে দিতে চাই।” আপাতত মিলানের ক্লাবের মিউজিয়াম কাসা মিলানে এই ব্যালন ডি’অর রাখা থাকবে। দর্শকরা সেখানে গেলেই তা দেখতে পাবেন। উল্লেখ্য, এসি মিলানের ইতিহাসও খুবই সমৃদ্ধ। জিয়ান্নি রিভেরা, রুদ গুলিট, মার্কো ভ্যান বাস্তেন, জর্জ উইয়াহ, আন্দ্রে শেভচেঙ্ক ও কাকা প্রমুখ এসি মিলান খেলাকালীন ব্যালন ডি’অর জেতেন।

উল্লেখ্য, ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি সেবছর বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেন। কার্যত একক দক্ষতায় ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনাল তোলেন। গোল্ডেন বল জেতেন, বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নেন। আর তারই সুবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অ্যান্তোনিও গ্রিজমানকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন মদরিচ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.