Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
East Bengal

অবশেষে জ্বলল মশাল, ইন্টার কাশীকে হারিয়ে ২২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল

Advertisement
এক নজরে
০০:৪০ সর্বশেষ
ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আইএসএল ট্রফি
২১:৪৭
রাজার মর্যাদায় মাঠ ছাড়লেন ফুটবলাররা
২১:২৩
ভারতসেরা ইস্টবেঙ্গল
২১:১২
অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ইস্টবেঙ্গল
২১:০০
রশিদের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল
২০:৪৬
ফলাফল এখনও ১-১
২০:৩৭
সমতা ফেরাল ইস্টবেঙ্গল
২০:১৬
হাফটাইমে পিছিয়ে ইস্টবেঙ্গল
২০:১০
আবার সহজ সুযোগ মিস ইন্টার কাশীর
১৯:৫৮
ফের কোনও রকমে বাঁচল ইস্টবেঙ্গল
১৯:৫৫
অল্পের জন্য বাঁচল ইস্টবেঙ্গল
১৯:৪৮
গোলের সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের
১৯:৪১
গোল হজম ইস্টবেঙ্গলের
১৯:৩৩
দাপুটে শুরু ইস্টবেঙ্গলের
১৮:৪৮
ঘোষিত ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
১৮:৪৫
জিতলেই ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন
নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ০০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ০০:৪৫

options
link
Advertisement
শেষ আপডেট: ০০:৪০

ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আইএসএল ট্রফি

গভীর রাতে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে এল আইএসএল ট্রফি। তখনও জনজোয়ারে কমতি নেই। শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় ক্লাব তাঁবুতে ফুটবলাররা আসবেন। ক্লাবের পতাকা তোলা হবে। সমর্থকদের সঙ্গে সেলিব্রেশনে মাতবেন প্লেয়াররা।

ISL 2026: East Bengal vs Inter Kashi live updates
শেষ আপডেট: ২১:৪৭

রাজার মর্যাদায় মাঠ ছাড়লেন ফুটবলাররা

শেষ বাঁশি বাজার পর মাঠে নেমে পড়লেন ইস্টবেঙ্গল সমর্থকরা। রাজার মতো ভক্তদের কাঁধে করে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গল প্লেয়াররা। স্টেডিয়াম জুড়ে তখন শুধুই মশালের আলো।

live updates: ISL 2026, East Bengal vs Inter Kashi
Advertisement
শেষ আপডেট: ২১:২৩

ভারতসেরা ইস্টবেঙ্গল

অবশেষে ২২ বছরের অপেক্ষার অবসান। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ১৪ মিনিটে ইন্টার কাশীকে এগিয়ে দেন আলফ্রেড। প্রথমার্ধে পিছিয়েই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে খোঁচা খাওয়া বাঘের মতো ফিরে আসে অস্কার বাহিনী। ৪৯ মিনিটে সমতা ফেরান ইউসেফ। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান মহম্মদ রশিদ। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।

শেষ আপডেট: ২১:১২

অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ইস্টবেঙ্গল

৯০ মিনিটের খেলা প্রায় শেষের পথে। তবে এখনও গোল তুলতে চাইছে ইস্টবেঙ্গল। মিগুয়েলের শট কোনও রকমে বাঁচান ইন্টার কাশীর গোলকিপার। তারপর নন্দর বাঁ পায়ের কার্লার গোললাইন থেকে হেড করে উড়িয়ে দেন নিশু কুমার।

শেষ আপডেট: ২১:০০

রশিদের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল

৭৪ মিনিটে রশিদের গোলে ২-১ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ডান প্রান্ত থেকে বিপিনের মাপা ক্রস দেখে কাশীর রক্ষণকে ছিড়ে বেরিয়ে যান রশিদ। শরীর ছুড়ে কোনও মতে পা ছুড়ে জালে বল জড়িয়ে দেন রশিদ। চ্যাম্পিয়ন খেতাব ও ইস্টবেঙ্গলের মধ্যে আর মাত্র ১৫ মিনিটের ব্যবধান।

শেষ আপডেট: ২০:৪৬

ফলাফল এখনও ১-১

গোল তুলতে মরিয়া ইস্টবেঙ্গল। একের পর আক্রমণ তুলে আনলেও ইন্টার কাশীর শৃঙ্খলিত রক্ষণের সামনে আটকে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, ড্র সত্ত্বেও লিগশীর্ষে ইস্টবেঙ্গল। কারণ, দিল্লি এফসি'র বিরুদ্ধে মোহনবাগান ০-১ গোলে হারছে। অন্যদিকে মুম্বই ও জামশেদপুরের ম্যাচ ড্র চলছে।

শেষ আপডেট: ২০:৩৭

সমতা ফেরাল ইস্টবেঙ্গল

৫০ মিনিটের মাথায় সমতা ফেরাল ইস্টবেঙ্গল। গোল করলেন এজ্জেজারি। মাঝমাঠ থেকে আনোয়ারের ভাসানো বল ধরতে ইন্টার কাশীর অফসাইড ফাঁদকে বোকা বানান ইউসেফ। প্রথম কাশীর গোলকিপার শুভমকে নাটমেগ করেন। তারপর কাশীর আরেক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে গোল করেন। খেলার ফলাফল ১-১। তবে লিগজয় করতে হলে ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে।

শেষ আপডেট: ২০:১৬

হাফটাইমে পিছিয়ে ইস্টবেঙ্গল

প্রথমার্ধের খেলা শেষ। ইন্টার কাশীর বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল। ১২ মিনিটে কাশীকে এগিয়ে দেন আলফ্রেড। এরপর কাশীর বিরুদ্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ বেশি এসেছে। তবে আলফ্রেড, রোহিতরা গোল মিস করেন। অন্যদিকে ইস্টবেঙ্গলের মাঝমাঠ ছন্নছাড়া। আক্রমণে কোনও ঝাঁজ নেই। একটা ঠিকঠাক কর্নার পর্যন্ত রাখতে পারেনি। এই ফুটবলে ম্যাচ জেতা অসম্ভব অস্কার বাহিনীর।

শেষ আপডেট: ২০:১০

আবার সহজ সুযোগ মিস ইন্টার কাশীর

অনায়াসে ব্যবধান বাড়তে পারতেন কাশীর রোহিত দানু। কিন্তু এবারও কোনও মতে বাঁচল ইস্টবেঙ্গল।

শেষ আপডেট: ১৯:৫৮

ফের কোনও রকমে বাঁচল ইস্টবেঙ্গল

ইন্টার কাশীর হাওবামের কাছে গোল সংখ্যা বাড়ানোর সুযোগ চলে এসেছিল। কর্নার বাঁচাতে গিয়ে গিল বল ভিতরে নিয়ে এসেছিলেন। যেখান থেকে গোল করতে পারতেন হাওবাম। কিন্তু তিনি সাইড নেটে বল মারেন।

ISL 2026: East Bengal vs Inter Kashi live updates
শেষ আপডেট: ১৯:৫৫

অল্পের জন্য বাঁচল ইস্টবেঙ্গল

জোড়া অ্যাটাক ইন্টার কাশীর। প্রথমে বক্সের ঠিক মাথায় ফের জোরাল শট করেন আলফ্রেড। কোনও রকমে দলের পতন রক্ষা করেন লাল-হলুদের গোলকিপার প্রভসুখন গিল। তারপর ডানপ্রান্তের আরেকটি আক্রমণও শরীর ছুড়ে বাঁচান গিল।

শেষ আপডেট: ১৯:৪৮

গোলের সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের

২১ মিনিটে বাঁপ্রান্ত থেকে ক্রস ভাসিয়ে দিয়েছিলেন বিপিন। কিন্তু একেবারে গোলের সামনে গিয়ে বাইরে মারেন এজ্জেজারি। ক্রমশ চাপ বাড়ছে ইস্টবেঙ্গলের উপর। মাঝমাঠ প্রায়ই ছন্নছাড়া দেখাচ্ছে।

শেষ আপডেট: ১৯:৪১

গোল হজম ইস্টবেঙ্গলের

১৫ মিনিটে এগিয়ে গেল ইন্টার কাশী। ডান পায়ের ভলিতে অসাধারণ গোল করলেন আলফ্রেড। চাপ বাড়ল ইস্টবেঙ্গলের উপর। লিগ জয় করতে হলে এখন কামব্যাক করতে হবে ইস্টবেঙ্গলকে।

শেষ আপডেট: ১৯:৩৩

দাপুটে শুরু ইস্টবেঙ্গলের

বারবার গোলের কাছে পৌঁছে যাচ্ছে ইস্টবেঙ্গল। মিগুয়েল একটি অসাধারণ ব্যাকভলি করেন। কিন্তু জোরাল না হওয়ায় তা ইন্টার কাশীর গোলকিপার বাঁচিয়ে দেন। তবে লাল-হলুদের ফুটবলারদের মধ্যে গোলের খিদে টের পাওয়া যাচ্ছে।

দাপুটে শুরু ইস্টবেঙ্গলের
শেষ আপডেট: ১৮:৪৮

ঘোষিত ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

দেখে নিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: প্রভসুখন গিল, আনোয়ার আলি, কেভিন সিবিলে, মহম্মদ রাকিপ, জয় গুপ্তা, মহম্মদ রশিদ, জিকসন সিং, মিগুয়েল ফিগুয়েরা, বিপিং সিং, পিভি বিষ্ণু, ইউসেফ এজ্জেজারি।

শেষ আপডেট: ১৮:৪৫

জিতলেই ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন

ইন্টার কাশীর বিরুদ্ধে জিতলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। অস্কার ব্রুজোর দলের নিজেদের হাতেই চ্যাম্পিয়নশিপ ভাগ্য। ২২ বছর ভারতের লিগ সেরা হয়নি লাল-হলুদ। এবার সুবর্ণ সুযোগ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিশোর ভারতীর সামনে জড়ো হচ্ছেন ভক্তরা। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে ইস্টবেঙ্গল মাঠেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.