যুবভারতীর মেসিকাণ্ড সম্ভবত সাম্প্রতিক কালে বাংলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। সেই অন্ধকার ঘুচিয়ে দিতে ফের উদ্যোগী হচ্ছেন শতদ্রু দত্ত। সূত্রের খবর, মেসিকে ফের কলকাতায় আনতে মেগা পরিকল্পনা করছেন শতদ্রু। এবার আর শুধু দর্শন নয়, মেসির খেলা উপভোগ করার সুযোগও পাবেন দর্শকরা।
আরও পড়ুন:
গত বছর যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ওই বিপর্যয়ের পর জেলেও থাকতে হয়েছে শতদ্রুকে। কিন্তু তাতে দমে না গিয়ে তিনি ফের মেসিকে কলকাতায় আনার প্রতিশ্রুতি দেন। রাজ্যে সরকার বদলের পর জানিয়ে দেন, ফের লিও-কে কলকাতায় আনতে চান তিনি। সেই জল্পনা গতি পেয়েছে বিশ্বকাপ চলাকালীন শতদ্রুর একাধিক সোশাল মিডিয়া পোস্টে। তিনি ১৬ জুলাই আর্জেন্টিনার ম্যাচের দিন সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।’ মেসির নাম না থাকলেও তিনি যে মেসিকে আনার কথাই বলছেন, সেটা ওই পোস্টের সময় এবং ইঙ্গিতে স্পষ্ট ছিল।
শনিবার আরও একটি সোশাল মিডিয়া পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনার পতাকা হাতে নিউ ইয়র্কে শতদ্রু। তাঁর পোস্টের ক্যাপশনে লেখা, “নেভার সে নেভার। আসছে বছর…” অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট, মেসিকে আসছে বছর আবার আনতে চান তিনি। সূত্রের খবর, শতদ্রু এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন মেসির ক্লাব ইন্টার মায়ামির কর্তাদের সঙ্গে আলোচনা করার জন্যই। আগামী বছর মেসিকে ফের কলকাতায় আনতে চান তিনি। সেই চুক্তি নিয়েই আলোচনা হচ্ছে। বিশ্বকাপ শেষ হলেই চুক্তি হতে পারে।
আসলে আগামী বছর ইন্টার মায়ামি প্রাক মরশুম প্রস্তুতি সারতে পারে দক্ষিণ এশিয়ায়। তাঁর ভারত ও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। সেই দলের সঙ্গে আসবেন মেসিও। শতদ্রুর উদ্যোগেই ইন্টার মায়ামির ওই সফর কলকাতা এবং বাংলাদেশে হতে পারে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই মেসির টিমের সঙ্গে তাঁর কয়েক দফা বৈঠকও হয়েছে। জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। ফলে ভাল কিছু আশা করতেই পারেন মেসিভক্তেরা। তবে গত ডিসেম্বরে যে কাণ্ডটি হয়েছিল, এবার যাতে সেটা না হয় তারও মরিয়া চেষ্টা করবেন শতদ্রু। এবার যেহেতু ইন্টার মায়ামি প্রাক মরশুম প্রস্তুতিতে আসছে, তাই তাঁর মাঠে নেমে খেলারও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূলের ‘শূন্যস্থানে’ যেন না আসে ‘ভণ্ড’ কমিউনিস্ট, দলকে সতর্কবার্তা তথাগতর
-
বিশ্বভারতীতে ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ এসএফআইয়ের, ‘চিনের দালাল’ বলে চড়াও এবিভিপি
-
ইউরোপের বুকে ভারতের জয়ধ্বনি! ব্রাজিলের ক্লাবকে হারিয়ে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা
-
বর্ষারাতের ডিনারে চিরাচরিত খিচুড়ি-ডিমভাজার বদলে হোক সুস্বাদু স্যুপ, রইল ৫ সহজ রেসিপি
-
অধিকৃত কাশ্মীরে পাক সেনার গণহত্যা! পাকিস্তানের কাছে প্রতিটি মৃত্যুর হিসেব চাইল রাষ্ট্রসংঘ