Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Lionel Messi

অবসরের পরই ফের কলকাতায় মেসি, খেলবেন মাঠে নেমেও! খুশির খবর দিলেন উদ্যোক্তা শতদ্রু

সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তাঁর এই সিদ্ধান্তে গোটা বিশ্বে মেসিভক্তদের চোখে জল। প্রিয় তারকাকে বিদায় জানাতে মন চাইছে না তাঁদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৩:৩৫

options
link
অবসরের পরই ফের কলকাতায় মেসি, খেলবেন মাঠে নেমেও! খুশির খবর দিলেন উদ্যোক্তা শতদ্রু zoom
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির (Lionel Messi) অবসর ঘোষণার পর ২৪ ঘন্টাও কাটেনি। তার মধ্যেই কলকাতার মেসিভক্তদের জন্য দারুণ খুশির খবর। গতবছরে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিভীষিকা ভুলে আবারও কলকাতায় আসতে চলেছেন আর্জেন্তিনীয় মহাতারকা। শোনা যাচ্ছে, এবার আর স্রে গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়া নয়, মাঠে নেমে খেলতে পারেন মেসি।

যুবভারতীর মেসিকাণ্ড সম্ভবত সাম্প্রতিক কালে বাংলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। রাজ্যে সরকার বদলের পর থেকেই সেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন মেসির ‘গোট’ টুরের আয়োজক শতদ্রু দত্ত। জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি আবারও মেসিকে তিনি আনতে চাইছেন কলকাতায়। ফুটবল বিশ্বকাপ চলাকালীনই আর্জেন্টিনার ম্যাচের দিন সোশাল মিডিয়ায় শতদ্রু জানিয়েছিলেন, ‘আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।’ মেসির নাম না থাকলেও তিনি যে মেসিকে আনার কথাই বলছেন, সেটা ওই পোস্টের সময় এবং ইঙ্গিতে স্পষ্ট ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ-এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার নিজের মুখেই মেসিকে আনার কথা ঘোষণা করলেন শতদ্রু। সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তাঁর এই সিদ্ধান্তে গোটা বিশ্বে মেসিভক্তদের চোখে জল। প্রিয় তারকাকে বিদায় জানাতে মন চাইছে না তাঁদের। সেই নিয়েই শতদ্রু বলেন, “আসলে মেসির বাবার মৃত্যুটা খুবই ধাক্কা দিয়েছে। তাছাড়া ৩৯ বছর বয়স হয়েছে, আন্তর্জাতিক ফুটবলের চাপ অনেকটাই। আমার মনে হয়েছিল, মেসি এবার ক্লাব ফুটবলটাই উপভোগ করবে।”

তারপরেই মেসিভক্তদের জন্য সুসংবাদ দিয়ে শতদ্রু বলেন, “আশা করছি আগামী বছর ফের মেসিকে আনতে পারব কলকাতায়। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।” আসলে আগামী বছর ইন্টার মায়ামি প্রাক মরশুম প্রস্তুতি সারতে পারে দক্ষিণ এশিয়ায়। সেই দলের সঙ্গে আসবেন মেসিও। শতদ্রুর উদ্যোগেই ইন্টার মায়ামির ওই সফর কলকাতা এবং বাংলাদেশে হতে পারে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই মেসির টিমের সঙ্গে তাঁর কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে গত ডিসেম্বরে যে কাণ্ডটি হয়েছিল, এবার যাতে সেটা না হয় তারও মরিয়া চেষ্টা করবেন শতদ্রু। এবার যেহেতু ইন্টার মায়ামি প্রাক মরশুম প্রস্তুতিতে আসছে, তাই তাঁর মাঠে নেমে খেলারও সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ-এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.