অবসর বা অনির্দিষ্টকালের বিরতি নয়। বাবার মৃত্যুশোক কাটাতে ফুটবল মাঠেই ফিরলেন লিওনেল মেসি। বুধবার তাঁর করা দীর্ঘ সোশাল মিডিয়া পোস্ট দেখে অনেকে আশঙ্কা করেছিলেন, মেসি হয়তো এবার পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন, বা অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে বিরতি নেবেন। কিন্তু লিও নিজেকে ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না। বরং তিনি খেলার মাঠকেই পিতৃশোক ভুলে থাকার মাধ্যম হিসাবে বেছে নিলেন। ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফিরলেন মেসি।
বুধবার রাতে আমেরিকার লিগ কাপের ম্যাচে লিওনের বিরুদ্ধে মাঠে নামেন লিও। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে যখন তিনি মাঠে নামলেন, গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। লিও মাঠে ফেরায় ইন্টার মায়ামির সমর্থকদের মধ্যেও যে স্বস্তি ফিরেছে তাতে সন্দেহ নেই। শেষমেশ অবশ্য ওই ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি। ৩-২ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসির ক্লাবকে।
আরও পড়ুন:
গত শনিবার মেসির বাবা হোর্হে মেসি প্রয়াত হয়েছেন। লিও তাঁকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন। একদিন আগেই সোশাল মিডিয়া পোস্টে তিনি ইঙ্গিত দেন, ফুটবল থেকে দীর্ঘ বিরতি চান। বাবাকে উদ্দেশ্য করে তিনি সোশাল মিডিয়া পোস্টে বলেন, ‘আরও একটু অপেক্ষা কেন করলে না তুমি? আমরা তো একসঙ্গে শেষটা করতে পারতাম।’ মেসি আরও লেখেন, ‘তুমি চলে গেছ, এটা এখনও বিশ্বাস করতে পারছি না। এটা মন থেকে মেনে নিতে পারছি না। সত্যি বলতে, এটা কখনওই মেনে নিতে চাই না। তোমাকে কখনও দেখতে পাব না, আমাদের আর কথা হবে না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছিলে। এটাই তোমার ভালোর জন্য হয়েছে। কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো আরও অনেক কিছু ছিল। গত বিশ্বকাপে খেলার জন্য তুমি আমাকে অনেক অনুরোধ করছিলে। আর টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে তোমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এই প্রথমবার তুমি কোনও টুর্নামেন্টে থাকতে পারলে না।’
মেসির দীর্ঘ সোশাল মিডিয়া পোস্টের পর মনে করা হচ্ছিল তিনি হয়তো এবার দীর্ঘদিনের জন্য ফুটবল থেকে বিরতি নেবেন। কিন্তু সেই আশঙ্কা কাটিয়ে তিনি মাঠে ফিরলেন। ফলে আপাতত তাঁর অবসর নিয়ে আশঙ্কা কাটল।
Bienvenido de vuelta, Leo Messi. ❤️ pic.twitter.com/dXVbnwcUzS
— MLS Español (@MLSes) August 13, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২০২০ সালে শমীকের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর
-
অতিরিক্ত ফোন ব্যবহারে সর্বনাশ! ৩ লাখি অস্ত্রোপচারের মাশুল গুনলেন প্রাপ্তবয়স্ক ছবির ‘নায়িকা’
-
এইচ১এন১-এর বাড়বাড়ন্তে বাড়ছে চিন্তা, ফ্লু ও নিউমোনিয়ার টিকা কাদের জন্য জরুরি?
-
রবীন্দ্রসঙ্গীত ভাইরাল হওয়ার পর হারান চাকরি, এবার রূপঙ্করের সঙ্গে মঞ্চে গাইবেন সেই সিকিউরিটি গার্ড!
-
নিউ আলিপুরে ভাঙা হল নেতাজি মূর্তির হাত, নেপথ্যে কারা? দ্রুত ‘অ্যাকশনে’ বিজেপি নেতৃত্ব