সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজি’র বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচ। পুরনো ক্লাবের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপে। ফ্রান্সের ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আদালতে পর্যন্ত গিয়েছিলেন রিয়াল তারকা। কিন্তু আচমকাই সব মামলা তুলে নিলেন। নেপথ্যে কোন কারণ?
ফরাসি তারকার সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ যে অসদাচরণ করেছে তা এর আগেই সর্বসমক্ষে জানিয়েছিলেন ফরাসি তারকা। ফাঁস করেন ভিতরের কথা। এমবাপের আইনজীবী জানিয়েছিলেন, পিএসজি তাঁকে মূল দলের বাইরে পাঠিয়ে অপমান করেছিল। সাধারণত পারফরম্যান্সের অভাব বা শৃঙ্খলাভঙ্গের কারণে এভাবে কোনও প্লেয়ারকে বাইরে পাঠানো হয়। সেটা যেহেতু তিনি করেননি, তাহলে তাঁকে দলের বাইরে পাঠিয়ে কেন মানসিকভাবে হেনস্থা করা হল? ২০২৩ সালের এশিয়া সফরেও একই ঘটনা ঘটেছিল। সম্প্রতি মানসিকভাবে হেনস্থা করার অভিযোগে পিএসজি’র বিরুদ্ধে মামলা করেছিলেন এমবাপে।
এবার সব মামলা তুলে নিলেন তিনি। এমবাপের আইনজীবী জানিয়েছেন, “আমরা সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি।” তবে পিএসজি’র থেকে এখনও তিনি ৫৫ মিলিয়ন ইউরো অর্থাৎ সাড়ে পাঁচশো কোটি টাকা পান, সেই মামলাটি এখনও চলছে। জানা যাচ্ছে, তিনি আপাতত মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে ভাবতে চান না। বরং পুরোপুরি ফুটবল সংক্রান্ত বিষয়েই মনোনিবেশ করতে চান। আর সেখানে সামনেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পুরনো দল পিএসজি।
তবে ফ্রান্সের ক্লাবও ক্লাব বিশ্বকাপ নিয়ে রীতিমতো ‘হুমকি’ দিয়ে রাখছে। ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি পরিষ্কার জানিয়েছেন, “রিয়াল মাদ্রিদ ও এমবাপে নিয়ে একটা কথাই বলতে পারি, আমরা আগে কোয়ার্টার ফাইনাল জিতব, তারপর বাকি কথা হবে।” অবশেষে সেই বহুপ্রতীক্ষিত সেমিফাইনাল। এমবাপের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে জিততে মরিয়া তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে পিএসজি’তে আসেন এমবাপে। সাত বছরে করেছেন রেকর্ড ২৫৬ গোল। একাধিকবার লিগ ১ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। ঘটনাচক্রে এমবাপে ছাড়ার পরই এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে ফ্রান্সের ক্লাব।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের আগেই ফ্রান্স শিবিরে গৃহযুদ্ধ! ফেডারেশনের ‘স্বেচ্ছাচারিতায়’ ক্ষুব্ধ এমবাপে-ডেম্বেলেরা
-
বয়সে ছোট যুবকের প্রেমে হাবুডুবু মহিলা! নেপথ্যে জটিল অঙ্ক
-
মধ্যপ্রাচ্যে ফের ধুন্ধুমার সংঘাত, ‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের উদ্দেশে নির্দেশিকা নয়াদিল্লির
-
৭০-এর দশকের বারুদ-ইতিহাসের স্বীকৃতি, পুরস্কৃত অশোককুমারের উপন্যাস ‘আটটা নটার সূর্য’
-
‘তুমি হদ্দ বোকা’, সাক্ষাৎকার চলাকালীন সঞ্চালিকার সঙ্গে বচসা, মাইক ছুড়ে ফেললেন ট্রাম্প