Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Jose Ramirez Barreto

কলকাতা লিগে তিন প্রধানকে প্রাধান্য, বঞ্চিত ছোট ক্লাবগুলি! বিস্ফোরক ব্যারেটো

তিনি অভিযোগ করেন, লিগের সূচি তৈরি থেকে ম্যাচ পরিচালনা, সব ক্ষেত্রেই বড় ক্লাবগুলির সুবিধার কথা বেশি ভাবা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৩:৫২

options
link
কলকাতা লিগে তিন প্রধানকে প্রাধান্য, বঞ্চিত ছোট ক্লাবগুলি! বিস্ফোরক ব্যারেটো zoom
হোসে র‌্যামিরেজ ব্যারেটো। ফাইল ছবি।
Advertisement

কলকাতা লিগে তিন প্রধানকে বাড়তি প্রাধান্য দিতে গিয়ে তথাকথিত ছোট ক্লাবগুলিকে বঞ্চিত করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন জর্জ টেলিগ্রাফের কোচ হোসে র‌্যামিরেজ ব্যারেটো। তিনি অভিযোগ করেন, লিগের সূচি তৈরি থেকে ম্যাচ পরিচালনা, সব ক্ষেত্রেই বড় ক্লাবগুলির সুবিধার কথা বেশি ভাবা হচ্ছে। ফলে ছোট ক্লাবগুলির প্রস্তুতি, পরিকল্পনা এবং ফুটবলারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি আইএফএ-কে দায়ী করেছেন। সোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, লিগ শুরু হতে দেরি হওয়ায় এখন তাড়াহুড়ো করে প্রতিযোগিতা শেষ করার চেষ্টা চলছে। তাই একটি ম্যাচ শেষ হওয়ার পর পরের ম্যাচ কবে হবে, তা আগে থেকে জানা যাচ্ছে না। এর ফলে ঠিকমতো অনুশীলন, ফুটবলারদের বিশ্রাম এবং দলের পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি প্রশ্ন তোলেন, গ্রুপ পর্ব থেকে যদি তিনটি করে দল পরের রাউন্ডে ওঠে, তাহলে বড় ক্লাবগুলোর সব ম্যাচ নিজেদের মাঠে কেন হচ্ছে? তাঁর মতে, এতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হচ্ছে। ছোট ক্লাবগুলো সমান সুযোগ পাচ্ছে না। এতে প্রতিদ্বন্দ্বিতার মানও কমে যাচ্ছে। পাশাপাশি তৃতীয় ডিভিশনের ক্লাবগুলোর সামনে নিজেদের মেলে ধরার সুযোগও কমে যাচ্ছে।

এই অসম বৈষম্যের কারণে ছোট ক্লাবগুলো বড় দলের কাছে তিন, চার, এমনকী পাঁচ গোলও খাচ্ছে। যা খুবই অপমানজনক। সবশেষে তিনি প্রশ্ন তোলেন, ‘লিগ এভাবে চললে সিএফএলকে আদৌ পেশাদার লিগ বলা যায় কি?’ পাশাপাশি তিনি বলেন, কলকাতা প্রিমিয়ার লিগ পরিচালনার ক্ষেত্রে ছোট ক্লাবগুলোর মতামত নেওয়া উচিত। একই সঙ্গে তাদের স্বার্থকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.