কীভাবে আইএসএল হবে তা ঠিক করবে ক্লাব জোট আর ফেডারেশনকে নিয়ে তৈরি হওয়া নতুন কমিটি। তবে সোমবার জানা গিয়েছিল চার বছরের জন্য ক্লাব জোট পরিচালনায় আইএসএল হতে পারে। কিন্তু মঙ্গলবার ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যানারায়ণ জানিয়েছেন, দুই বছরের জন্য ক্লাব জোট মডেল আইএসএল পরিচালনা করবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।
তবে পুরো বিষটি চূড়ান্ত জানা যাবে ১৫ জুন। এদিন এম সত্যনারায়ণ বলেন, “আইএসএল ক্লাবগুলোর প্রস্তাবে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এবং ক্রীড়ামন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। ক্রীড়ামন্ত্রকও এতে সম্মতি দিয়েছে। তাই আমরা ১৫ জুন পুরো বিষয়টি চূড়ান্ত ঘোষণা করব। তবে এর আইনি দিকটিও আমাদের ভালোভাবে খতিয়ে দেখতে হবে। সেই জন্যই এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। কিছু খুঁটিনাটি বিষয়ে কাজ করা এখনও বাকি আছে। আগামী তিন চারদিনের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে। আইএসএল ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ডুরান্ড কাপ ২৫ জুন থেকে ২৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।”
আরও পড়ুন:
আইএসএল ক্লাবগুলোর প্রস্তাবে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এবং ক্রীড়ামন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। ক্রীড়ামন্ত্রকও এতে সম্মতি দিয়েছে। তাই আমরা ১৫ জুন পুরো বিষয়টি চূড়ান্ত ঘোষণা করব।
এই মরশুমে আইএসএল সাত মাস ধরে চলার কথা। দলগুলি ১৪টি হোম ও ১৪টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। গত মরশুমে শর্ট লিগের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রত্যেকটি দল ১৩ টি করে ম্যাচ খেলেছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ঠগ’ সুকেশের ২০০ কোটির জালিয়াত মামলা থেকে মুক্তি পেতে ‘সুপ্রিম’ দুয়ারে জ্যাকলিন, শুনানি কবে?
-
শুরুতে ‘অভিশপ্ত’ সাদা জার্সি, দেশজোড়া হাহাকারের মাঝে কীভাবে হলদে হল ব্রাজিল?
-
মুজফফরাবাদে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার! মৃত ২১
-
‘কর বাড়ালেই রাজস্ব বাড়বে তার কোনও মানে নেই’, অর্থ দপ্তরের দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গ সফরে স্বপন
-
কলেজের ইউনিয়ন রুমে মদের বোতল, নিষিদ্ধ কফ সিরাপ-সিরিঞ্জ, এবার শোরগোল জলপাইগুড়িতে