শনিবার আইএসএলে মোহনবাগান-মহামেডান ডার্বি। নামে ডার্বি হলেও ইদানিং কালে খাতায় কলমে দুই দলের অবস্থান আকাশ পাতাল। এবারের আইএসএলে পরপর দুই ম্যাচ জিতে যখন জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে মোহনবাগান (Mohun Bagan), তখন মহামেডানের (Mohammedan SC) অবস্থান ত্রয়োদশতম স্থানে। তারাও দু’ম্যাচ খেলেছে, কিন্তু এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি।
তার উপর সের্জিও লোবেরার মোহনবাগানে আক্রমণভাগের দুই অস্ত্র জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোস যখন দূরন্ত ফর্মে, তখন মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর দাবি, তাঁর হাতে কোনও পজিটিভ স্ট্রাইকার নেই। বিদেশিচীন মহামেডান গত দু’ম্যাচে লড়াই করলেও দাপট দেখাতে পেরেছে বলা যাবে না। এমন পরিস্থিতিতেও মহামেডানকে এতটুকু হালকাভাবে নিতে চাইছেন না সার্জিও লোবেরা। তিনি বলেন, ‘ওদের ভারতীয় ফুটবলারদের কাছে দারুণ সুযোগ নিজেদের প্রমাণ করার। ওরা মুখিয়ে রয়েছে। খাতায়-কলমে হয়ত আমরা ফেভারিট। কিন্তু মাথায় রাখতে হাবে, জামশেদপুর এফসি-কে যথেষ্ট বেগ
দিয়েছে ওরা।”
আরও পড়ুন:

পাশাপাশি এই ম্যাচে রোটেশন পদ্ধতিতেও নতুন ফুটবলারদের খেলিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে নারজ তিনি। মোহনবাগান কোচ যোগ করেন, “যখন আপনার হাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাত্র তেরো ম্যাচের লিগ থাকে, তখন রোটেশনের ভাবনা ভাবা যায় না। একজন কোচ হিসাবে এমন পরিস্থিতিতে সেরা দলই মাঠে নামাব শনিবার।” গত দুই ম্যাচে যা ফুটবল উপহার দিয়েছেন দিমিত্রিরা, তাতে এখনও পর্যন্ত খুশি লোবেরা।
সেখানে মেহরাজের যেন ‘অভাবের সংসার’। মহামেডান কোচের বক্তব্য, “প্রাক-মরশুম প্রস্তুতির জন্য বেশি সময় পাইনি। তার ওপর দলে কোনও বিদেশি নেই। সব তরুণ ভারতীয়। এদের নিয়ে সাফল্য পেতে সময় দিতে হবে। রাতারাতি কিছু হবে না। শেষ দু’ম্যাচ থেকে বেশ কিছু ইতিবাচক দিক পাওয়া গিয়েছে। মোহনবাগান ম্যাচ আমাদের কাছে চ্যালেঞ্জের ম্যাচ। আশা করি ভালো লড়াই হবে। তরুণ ফুটবলাররাই শক্তি। ওদের উপর আস্থা রয়েছে আমার।” এভাবে প্রতি ম্যাচে হাবের মুখ দেখলে সংক্ষিপ্ত লিখে অবনমনের আশঙ্কা আরও গভীর হবে যে, তা নিজেও মানছেন সাদা-কালো কোচ মেহরাজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে