জল্পনা ছিলই। এবার তাতে সিলমোহর পড়ল। শেষ পর্যন্ত পিছিয়েই গেল মোহনবাগান (Mohun Bagan) বনাম ইন্টার কাশীর দ্বৈরথ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ এপ্রিল ছিল লোবেরা বনাম হাবাসের দলের খেলা। তবে দিনক্ষণ বদলে ১২ মে যুবভারতীতে নামবে দুই দল।
কেন বদলে গেল ম্যাচের সময়সূচি? ২৯ এপ্রিল সল্টলেকে ভোট। তাই প্রশাসনিক কারণে ম্যাচের দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে শর্তসাপেক্ষে ম্যাচটি আয়োজনের কথা থাকলেও নির্বাচনের মাঝে ম্যাচ আয়োজনে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে ম্যাচ হবে ১২ মে, মঙ্গলবার। সন্ধে ৭.৩০ মিনিটে।
আরও পড়ুন:
উল্লেখ্য, দু’দফায় এবারের নির্বাচনের দিন স্থির হয়েছে ২৩ ও ২৯ এপ্রিল। ফল ঘোষণা ৪ মে। ফল ঘোষণার ঠিক আগের দিন অর্থাৎ ৩ মে আইএসএলে কলকাতা ডার্বি। এমন পরিস্থিতিতে নির্বাচনী ফল ঘোষণার চব্বিশ ঘণ্টা আগে ডার্বি নিয়েও নিরাপত্তার জন্য পুলিশ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আপাতত দু’টি পথ খোলা রয়েছে। এক ডার্বি অন্য রাজ্যে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত ডার্বির দিন পরিবর্তন করা। নির্বাচনকে গুরুত্ব দিয়েই ডার্বির দিন পিছিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ফেডারেশনের তরফে ডার্বি বাতিল নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
এবারের আইএসএল সূচি তৈরি করেছেন ক্লাবের প্রতিনিধিরা। তাঁরাই নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন বলে আগেই জানিয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত মোহনবাগান এবং জামশেদপুর, দুই দলই ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছেন কামিংসরা। তৃতীয় স্থানে জামশেদপুর। দুই দল মুখোমুখি হবে ৪ এপ্রিল। জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। প্রথম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য