তিন ম্যাচ জয়হীন মোহনবাগান (Mohun Bagan)। নিজেও গোল পাননি জেমি ম্যাকলারেন। পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়ায় আরও চাপে পড়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু সেই ম্যাকলারেনই গোল করে লড়াইয়ের পথ দেখান। গোলের পর কেঁদেও ফেলেন সমর্থকদের প্রিয় ‘ম্যাকা’। আসলে ঘনিষ্ঠ পরিজনকে হারিয়ে মাঠে নেমেছিলেন। দলকে জিতিয়ে অজি স্ট্রাইকার গোল উৎসর্গ করলেন সেই দিদাকে।
১২ মিনিটে এগিয়ে যায় পাঞ্জাব। তবে ২৯ মিনিটে অনবদ্য কামব্যাক মোহনবাগানের। বাঁদিক থেকে রবসনের ফ্লিক চলে যায় জেমি ম্যাকলারেনের কাছে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে দুরন্ত শটে গোল করেন অজি বিশ্বকাপার। তারপরই দু’হাত তুলে দিলেন আকাশের দিকে। চোখে-মুখে গোলের উচ্ছ্বাস নেই। বরং, হারানো কাউকে যেন খুঁজছেন। সতীর্থরা জড়িয়ে ধরলেন, সান্ত্বনাও দিলেন। তারপর কেঁদে ফেলেন ম্যাকলারেন।
আরও পড়ুন:
তখন অনেকেই বুঝতে পারেননি মোহনবাগান তারকা কেন এরকম আচরণ করলেন? আসলে শনিবার দিদা অ্যানিকে হারিয়েছেন ম্যাকলারেন। সেই সংবাদ পেয়ে এতটাই শোকাহত হয়েছিলেন যে, ম্যাচ খেলতে পারবেন কি না সেই সংশয় উপস্থিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পেশাদারিত্বের জয় হয়। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ম্যাকলারেন বলেন, “মোহনবাগানকে আমি খুব ভালোবাসি। এই গোলটা দিদাকেই উৎসর্গ করলাম।”
GOOOAALLL!!!!
Jamie Maclaren Vs Punjab FC pic.twitter.com/F4gOVKRNzm
— (@Ritwik_MB_09) April 12, 2026
পরে সোশাল মিডিয়ায় দিদার সঙ্গে একাধিক ছবি দেন অজি ফুটবলার। সঙ্গে লেখেন, ‘শান্তিতে থাকো নুন্না। তোমার ভালোবাসা, আত্মত্যাগ ও শক্তির জন্য আজ আমাদের পরিবার ভালোভাবে জীবন কাটাতে পারছি। আমরা তোমার অভাব অনুভব করব। আমি জানি, উপর থেকে তুমি আমার ম্যাচটা দেখেছ।’ এর সঙ্গে তাঁর ছোট মেয়ে রেমির সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘রেমি তোমাকে কখনও ভুলবে না।’ উল্লেখ্য, সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয়ে লিগ টেবিলে দু’নম্বরে উঠে এসেছে মোহনবাগান।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান
-
পরকীয়ায় জড়িয়েছেন গৃহবধূ, অন্য ব্যক্তির কুপ্রস্তাবে ‘না’, রাগের মাথায় হল ভয়ংকর পরিণতি!
-
এবার জনরোষে মমতা! হালিশহরে গাড়িতে কাদা-জুতো, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান
-
ভরা মেট্রোয় মহিলা সহযাত্রীর শ্লীলতাহানি বাংলার ক্রিকেট কোচের! জেল হেফাজতের নির্দেশ
-
১২ রাজ্যের SIR খসড়া তালিকা প্রকাশ কমিশনের, উধাও আরও সাড়ে ১১ শতাংশ ‘ভোটার’