Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mohun Bagan

পুরোদমে অনুশীলনই করতে পারলেন না, রবসনকে ছাড়াই নামতে পারে মোহনবাগান

রবসন না থাকলেও পরিবর্ত ফুটবলার নিয়েও সমস্যা হওয়ার কথা নয় মোহনবাগানের। লিস্টন কোলাসোর মতো ফুটবলার রয়েছেন লোবেরার হাতে। এমনকী দিমিত্রি পেত্রাতোসকেও ওই জায়গায় ব্যবহার করতে পারেন তিনি।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৪:০২

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৪:০২

options
link
পুরোদমে অনুশীলনই করতে পারলেন না, রবসনকে ছাড়াই নামতে পারে মোহনবাগান zoom
অনুশীলনে সবুজ-মেরুন ফুটবলাররা। ছবি মোহনবাগান সোশাল মিডিয়া।

পরপর দুই দিন পুরোদমে অনুশীলনই করতে পারলেন না রবসন রবিনহো। এমন পরিস্থিতিতে শুক্রবার ওড়িশার বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan)। সেই দিক থেকে দেখতে গেলে শুক্রবারের ওড়িশা ম্যাচে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা এমন পরিস্থিতিতে রবসনকে খেলানোর ঝুঁকি নেবেন না বলেই মনে হয়।

রবসন না থাকলেও পরিবর্ত ফুটবলার নিয়েও সমস্যা হওয়ার কথা নয় মোহনবাগানের। লিস্টন কোলাসোর মতো ফুটবলার রয়েছেন লোবেরার হাতে। এমনকী দিমিত্রি পেত্রাতোসকেও ওই জায়গায় ব্যবহার করতে পারেন তিনি। যদিও এই মুহূর্তে আইএসএলের সবথেকে শেষে প্রস্তুতি শুরু করেছে ওড়িশা এফসি। মোহনবাগানে যেখানে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আলবার্তো রডরিগেজদের মতো বিদেশিরা রয়েছেন। সেখানে ওড়িশা এফসিতে এবার একমাত্র বিদেশি কার্লোস দেলগাডো। যদিও এমন পরিস্থিতিতেও ওড়িশাকে হালকাভাবে নিচ্ছেন না মোহনবাগান কোচ না সার্জিও লোবেরা।

Advertisement

গতবার এই ওড়িশারই কোচ ছিলেন লোবেরা। স্বাভাবিকভাবেই পুরনো দলের বিরুদ্ধে যথেষ্টই আবেগপ্রবণ মোহনবাগান কোচ। ওড়িশা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “যখন নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলা তখন যে কোনও মানুষের কাছেই সেটা একটা বিশেষ মুহূর্ত হয়ে থাকে। ওড়িশায় আমার বেশ ভালো স্মৃতি আছে। কিন্তু একজন পেশাদার হিসাবে আমার কর্তব্য হল এই ধরনের মুহূর্তের জন্য প্রস্তুত থাকা। ওড়িশা ভালো দল। ওদের দেলগাডোর মতো একজন নেতা রয়েছে। অনেক ভালো ফুটবলারকে চিনি। বেশ কয়েকজন ভালো মানের দেশীয় ফুটবলার রয়েছে। তাই হালকাভাবে নিলে ওরাই বিপজ্জনক হয়ে উঠতে পারে।”

এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেললেও অপরাজিত রয়েছে ওড়িশা এফসি। লোবেরার জায়গায় এবার তাদের কোচ হয়েছেন টিজি পুরুশোথামান। মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা যখন আকাশচুম্বী, তখন লোবেরা গোল পার্থক্য বাড়ানোর আগে তিন পয়েন্টের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। শুক্রবার বিকাল পাঁচটায় ম্যাচ। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো যখন বিকাল পাঁচটায় ম্যাচ খেলা নিয়ে যথেষ্টই বিরক্ত, সেখানে সার্জিও লোবেরা ম্যাচের সময় নিয়ে মাথা ঘামাতে নারাজ। এদিন তিনি আরও যোগ করেন, “আমরা ম্যাচের সময় নিয়ে অজুহাত দিতে পারি না। ম্যাচ পাঁচটায় হলেও আমাদের সেই সময় খেলতে হবে। পরে হলেও হবে। কোচ হিসাবে আমার কাজ হল সমস্যার সমাধান খুঁজে বের করা। মাথায় রাখতে হবে টানা তিন ম্যাচ জয় সহজ নয়। আমাদের মানসিকতা সবসময় জেতার থাকে। আমাদের লক্ষ্য মরশুমের শেষ পর্যন্ত শীর্ষে থাকা। আর গোল পার্থক্য বাড়ানোর আগেও আমাকে ভাবতে হবে তিন পয়েন্ট নিয়ে।”

ওড়িশা ম্যাচ দেখার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে প্রতি সমর্থকদের দু’টি করে টিকিট দেওয়া হচ্ছে। এদিন যুবভারতীর টিকিটের কাউন্টারে সেই টিকিট সংগ্রহের লাইনে দেখা গেল যথেষ্টই ভিড়। আশা করা যাচ্ছে, শুক্রবার পুরো স্টেডিয়াম দর্শকদের বসার অনুমতি না থাকলেও হাজার কুড়ি দর্শক মাঠে আসবেন।

আজ আইএসএলে
মোহনবাগান বনাম ওড়িশা এফসি
যুবভারতী, বিকেল ৫.০০
সরাসরি সোনি স্পোর্টস ও
ফ্যান কোড অ্যাপ

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.