‘বুলডোজিং পারফরম্যান্সে’ ওড়িশা এফসি’কে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান। একাই চার গোল অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের। রেফারি খেলা শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই ম্যাচ বলটাকে হাতে তুলে নিলেন সবুজ-মেরুনের জয়ের নায়ক জেমি ম্যাকলারেন। সেই বল সঙ্গে নিয়েই ‘ম্যান অফ দ্য ম্যাচে’র পুরস্কার নিতে গেলেন। আবার সেই বল নিয়ে হাজির হলেন সাংবাদিক সম্মেলনেও।
আসলে ভারতের মাটিতে প্রথমবার হ্যাটট্রিক-সহ চার গোল করলেন জেমি। স্বাভাবিকভাবেই সেজন্য ওড়িশা এফসি ম্যাচের বলটাকে সংগ্রহে রাখলেন অজি বিশ্বকাপার। প্রথম চার ম্যাচেই সাত গোল করা জেমি লিগে কোথায় গিয়ে থামবেন? রাখঢাক না রেখেই তিনি বলে গেলেন, “আগে গতবারের সংখ্যাটা টপকিয়ে দুই অঙ্কের সংখ্যায় পৌঁছতে চাই। তারপর ভাবা যাবে কত গোল করতে চাই।”
আরও পড়ুন:
দলের জয় দেখে মোহনবাগান সুপারজায়ান্ট চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা শুক্রবার বললেন, “সমর্থকদের ভালোবাসার ফল এটা। সমর্থকদের বলব, আমাদের ওপর আস্থা রাখুন। এভাবেই সমর্থন করে যাবেন।” মোহনবাগান সভপতি দেবাশিস দত্ত বললেন, “ম্যাকলারেনের কাজ গোল করা। বিশালের কাজ গোল বাঁচানো। যাদের যা কাজ, সবাই ভালোভাবে সেটাই করছে।”
মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলে গেলেন, “দল ছন্দে ফিরছে। সামনে কঠিন ম্যাচ আসছে। বেঙ্গালুরু ম্যাচ রয়েছে। কোচ একটা খাঁটি কথা বলেছেন। এক গোলেও তিন পয়েন্ট মেলে, বেশি গোলেও তাই। তিন পয়েন্টটাই জরুরি।” উল্লেখ্য, ১৪ মার্চ, শনিবার বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি হবে সের্জিও লোবেরার দল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরে রেড অ্যালার্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সতর্কতা
-
মোহনবাগান ক্লাবে পালিত যোগ দিবস, ‘দেশের ফুটবলের উন্নতি যেন হয়’, বার্তা সচিব সৃঞ্জয়ের
-
গার্ডেনরিচে আত্মনির্ভরতার পাঠ, নৌসেনার হাতে ‘ত্রিশূল’ তুলে মোদি বললেন, ‘এই তো সবে শুরু’
-
যোগ: নতুন প্রাণশক্তির সঞ্চার
-
ইন্টারভিউতে বাদ যোগ্য প্রার্থী! বিশ্বভারতীতে নিয়োগ ‘দুর্নীতি’তে জবাব তলব তফসিলি কমিশনের