Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Mohammedan SC

গোয়ার আগ্রাসনে ছত্রভঙ্গ! দ্বিতীয় ম্যাচেও জয় অধরা মহামেডানের

আইএসএলের শুরুতেই হোঁচট খেয়েছিল মহামেডান। এবার কোচ মেহরাজউদ্দিন ওয়াড়ুর স্বদেশি ব্রিগেডের সামনে ছিল শক্তিশালী এফসি গোয়া। শুরু থেকেই যাদের আগ্রাসনের মুখে পড়ে সাদা-কালো ব্রিগেড। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২১:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২১:৩৮

options
link
গোয়ার আগ্রাসনে ছত্রভঙ্গ! দ্বিতীয় ম্যাচেও জয় অধরা মহামেডানের zoom
পর্যুদস্ত মহামেডান। নিজস্ব চিত্র।

মহামেডান: ০
গোয়া: ২ (মোরেনো, দ্রাজিচ)

আইএসএলের শুরুতেই হোঁচট খেয়েছিল মহামেডান। প্রাক্তন ইস্টবেঙ্গলি মাদিহ তালালের গোলে হারতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। এবার কোচ মেহরাজউদ্দিন ওয়াড়ুর স্বদেশি ব্রিগেডের সামনে ছিল শক্তিশালী এফসি গোয়া। তাদের সঙ্গে প্রত্যাবর্তনের লড়াইয়ে ০-২ গোলে হেরে গেল ‘ব্ল্যাক প্যান্থার্স’রা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিশোরভারতীতে শুরু থেকেই গোয়ার আগ্রাসনের মুখে পড়ে সাদা-কালো ব্রিগেড। ৪ মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার পোল মোরেনোর ঠিকানা লেখা হেডে এগিয়ে যায় মানোলো মার্কেজের দল। বল দখলের লড়াই থেকে আক্রমণ শানানো, সমস্ত বিভাগেই বিপক্ষকে টেক্কা দেন উদান্তা সিংরা। ১০ মিনিটে দুরন্ত সুযোগ পেয়ে গিয়েছিলেন ব্রাইসন। তাঁর হেডে ব্যবধান দ্বিগুণ হয়ে যেতে পারত অনায়াসেই। পোস্ট বাঁচিয়ে দেয় মহামেডানকে।

২৭ মিনিটে আক্রমণ শানায় মহামেডান। তবে একটু বেশিই ‘দুঃসাহসী’ হয়ে দূরপাল্লার শট নেন রায় মহিতোষ। যা সোজা চলে যায় গোয়ান গোলরক্ষক হৃতিক তিওয়ারির হাতে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গোয়াকে এগিয়ে দেন সাইবেরিয়ান ফরওয়ার্ড দেজান দ্রাজিচ। ৩৫ মিনিটে ফের সুযোগ নষ্ট গোয়ার। এর ঠিক ৪ মিনিট পর মিস উদান্তা সিংয়ের। সহজ সুযোগ নষ্ট হচ্ছে দেখে কোচ মার্কেজের মুখে বিরক্তির বলিরেখা ফুটে ওঠে। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল গোয়া।

দ্বিতীয়ার্ধে বিশেষ কিছু বদল হয়নি। আগ্রাসন বজায় রাখে গোয়া। ৫৩ মিনিটে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো সুযোগ পেয়েও গোল করতে পারলেন না উদান্তা। দু’মিনিট পর অমরজিৎ সিং কিয়ামের দূরপাল্লার শট ব্যবধান কমাতে পারেনি মহামেডানের জন্য। ৬৬ মিনিটে উদান্তার হেড বার উঁচিয়ে চলে যায়। ৭২ মিনিটে দিনের সহজতম সুযোগ নষ্ট মহামেডানের। কিমার অনবদ্য ক্রস থেকে মহিতোষের শট বাঁচান গোয়ার গোলকিপার। ফিরতি বলে শট নিয়ে গোল করতে ব্যর্থ হন সাদা-কালো ফুটবলার। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এফসি গোয়া। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.