Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
ISL 2026

শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ডার্বি ড্রয়ে জটিল অঙ্ক মোহনবাগানের, একনজরে লিগের সমীকরণ

একমাত্র ইস্টবেঙ্গল ছাড়া বাকি সব দলকেই লিগ জিততে হলে অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। লিগের লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে। রবিবাসরীয় ডার্বিতে নামার আগে দুই প্রধানের জন্যই কমবেশি এই ছিল সমীকরণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:১৭

options
link
শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ডার্বি ড্রয়ে জটিল অঙ্ক মোহনবাগানের, একনজরে লিগের সমীকরণ zoom
গোল মিসের প্রতিযোগিতা ডার্বিতে। নিজস্ব চিত্র।

লিগের লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে। রবিবাসরীয় ডার্বিতে নামার আগে দুই প্রধানের জন্যই কমবেশি এই ছিল সমীকরণ। ফলে জয়ের তাগিদ ছিল দুই দলেরই। সেই সঙ্গে হয়তো হারের ভয়টাও ছিল। কারণ হারলেই লিগের লড়াই থেকে ছিটকে যাওয়া একপ্রকার নিশ্চিত ছিল। শেষমেশ হারের ভয় আর জয়ের তাগিদের মাঝে ডার্বি ড্র। এখন প্রশ্ন হল, এই ডার্বি ড্র-য়ে সুবিধাটা হল কার? লিগ জিততে হলে দুই প্রধানকে কী কী করতে হবে।

প্রথমেই বলে দেওয়া যাক, এদিনের ডার্বি ড্র হয়ে যাওয়ায় অন্তত চারটি দল এখনও লিগ জয়ের দাবিদার। সেই চার দল হল ইস্টবেঙ্গল, মোহনবাগান, পাঞ্জাব এবং মুম্বই সিটি এফসি। বেঙ্গালুরু এফসি এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে। মুম্বই এবং পাঞ্জাবের উপরে। তবে তাঁদের সব ম্যাচ শেষ। ১৩ ম্যাচে তাঁদের পয়েন্ট সংখ্যা ২৩। গোল পার্থক্য তারা ইস্টবেঙ্গল-মোহনবাগান দু’দলের থেকেই পিছিয়ে। ফলে তাঁদের সম্ভাবনা নেই। লড়াইয়ে বাকি চার দল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইস্টবেঙ্গলের সমীকরণ:
ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ইন্টারকাশীর বিরুদ্ধে। ওই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়া কার্যত নিশ্চিত। কারণ ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লাল-হলুদ শীর্ষে। মোহনবাগানও সমসংখ্যক ম্যাচ সমান পয়েন্টে রয়েছে। কিন্তু গোলপার্থক্যে অনেক এগিয়ে লাল-হলুদ শিবির।

ইস্টবেঙ্গল যদি শেষ ম্যাচ ড্র করে তাহলে তাদের দুটি ম্যাচের দিকে তাকাতে হবে। সেক্ষেত্রে মোহনবাগানের নিজেদের শেষ ম্যাচ জেতা চলবে না। একই সঙ্গে পাঞ্জাব বনাম-মুম্বই ম্যাচ ড্র হতে হবে।

ইস্টবেঙ্গল হারলেও একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে মোহনবাগানের শেষ ম্যাচ জেতা চলবে না। পাঞ্জাব-মুম্বই ম্যাচ ড্র হতে হবে। তবে সেই সমীকরণ বেশ জটিল।

মোহনবাগানের সমীকরণ:

মোহনবাগানকে দিল্লি এফসির বিরুদ্ধে নিজেদের ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল ম্যাচে। লাল-হলুদ শিবির যদি জিততে না পারে আর মোহনবাগান যদি জেতে তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন। আর একটি দুরূহ সমীকরণ হল দুই দলই জিতল, কিন্তু মোহনবাগানের জয়ের ব্যবধানে ইস্টবেঙ্গলের থেকে ৬ গোল বেশি হল, তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে। যা একপ্রকার অসম্ভব।

মোহনবাগান হারলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার্যত নেই। ড্র করলে ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচ হারতে হবে। পাঞ্জাব-মুম্বই ম্যাচও ড্র হতে হবে। সেই সম্ভাবনাও বেশ দুরূহ।

পাঞ্জাব এবং মুম্বইয়ের সমীকরণ:
শেষ ম্যাচে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কারও জেতা চলবে না। যদি কলকাতার দুই প্রধানই ড্র করে বা হারে, তাহলে মুম্বই-পাঞ্জাব ম্যাচের জয়ীরাই চ্যাম্পিয়ন হবে।

ISL 2026: League equation at a glance
আইএসএলের সমীকরণ।

ফলে যা পরিস্থিতি তাতে একমাত্র ইস্টবেঙ্গল ছাড়া বাকি সব দলকেই লিগ জিততে হলে অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত যেমন ম্যাচ শেষে বলেই দিলেন, “আমরা বেশি সুযোগ তৈরি করেছি। গোল হওয়া উচিত ছিল। আর একটা দল অনেক পেনাল্টি পেয়েছে, তাই ওদের গোলপার্থক্য বেশি। আশা করব শেষ ম্যাচ নিজেদের সেরাটা দেবে ইন্টার কাশী।”  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.