Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
East Bengal

মহামেডানকে হারিয়ে ছন্দে ফিরতে চায় ইস্টবেঙ্গল, ইউসেফদের দ্রুত গোল তুলে নেওয়ার নির্দেশ অস্কারের

ইতিমধ্যেই মাঠের বাইরের একাধিক ঘটনার প্রভাব পড়েছে দলের ওপর। যদিও লাল-হলুদ কোচ তা মানতে চান না। তবে সত্যি যদি এই ম্যাচে জিতে মোহনবাগানের থেকে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারেন তাহলে নিঃসন্দেহে জমে যাবে আইএসএল।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৫:৩২

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৫:৩২

options
link
মহামেডানকে হারিয়ে ছন্দে ফিরতে চায় ইস্টবেঙ্গল, ইউসেফদের দ্রুত গোল তুলে নেওয়ার নির্দেশ অস্কারের zoom
মহামেডান ম্যাচের আগে শেষ প্রস্তুতি ইউসুফের (বাঁয়ে)। ছবি: অপ্রতিম পাল। ডানদিকে মিগুয়েলের ছবি: ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া

মোহনবাগান শেষ ম্যাচে হারের পরেই ইস্টবেঙ্গল (East Bengal) কোচ অস্কার ব্রুজোর সামনে একটা নতুন পথ খুলে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। হঠাৎ করে সামনে চলে আসা এই সুযোগটার সদব্যবহার করতে চাইছেন তিনি। আপাতত এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট পিছনে থাকা ইস্টবেঙ্গল কোচের সামনে এখন লক্ষ্য সোমবার মহামেডানের বিরুদ্ধে জিতে সেই ব্যবধান দুই পয়েন্ট কমিয়ে আনা।

ইতিমধ্যেই মাঠের বাইরের একাধিক ঘটনার প্রভাব পড়েছে দলের ওপর। যদিও লাল-হলুদ কোচ তা মানতে চান না। তবে সত্যি যদি এই ম্যাচে জিতে মোহনবাগানের থেকে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারেন তাহলে নিঃসন্দেহে জমে যাবে আইএসএল। দলের প্রয়োজনে বিষ্ণুকে লেফট ব্যাকে ব্যবহার করছেন বলেও জানিয়েছেন তিনি। মহামেডান ম্যাচটি দু’দিন পিছিয়ে যাওয়ায় সুবিধেই হয়েছে বলে মনে করছেন লাল-হলুদ কোচ। আরও দু দিন বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন অস্কার।

Advertisement

যেহেতু মহামেডান এখনও কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি তাই এই ম্যাচে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বলে মনে করছেন তিনি। এদিন অস্কার বলেন, “আমরা এই সপ্তাহে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। গত মরসুমেও এই ম্যাচটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। এবারও আমরা জিততে চাই। এখন আমাদের সুযোগ আছে ১১ পয়েন্টে পৌঁছনোর। এই ম্যাচ জিতে মরশুমের শুরুতে যে অবস্থা ছিল তা ফিরিয়ে আনতে চাই। চোট ও রমজানের সময়সূচি আমাদের সমস্যায় ফেলেছিল। তবে এখন আমরা ধীরে ধীরে ঠিক পথে ফিরছি। মহামেডান প্রথম পয়েন্ট পাওয়ার জন্য মরিয়া থাকবে। তাই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।” আপাতত কেভিন সিবেলে আর রামসঙ্গাকে পাওয়া যাবে না এই ম্যাচের জন্য। ডবল স্ট্রাইকারে শুরু করলে ইউসেফের সঙ্গী হতে পারেন ডেভিড।

অস্কার দাবি করেন, ড্রেসিং রুমের পরিবেশ খুব স্বাস্থ্যকর। বরং এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের সেরা মরশুম হিসাবে ছাপ রেখে যেতে চান তিনি। মহামেডান চার ম্যাচ খেলে এখনও পর্যন্ত একটিও পয়েন্ট অর্জন না করতে পারলেও পচা শামুকে আর পা কাটতে চান না ইস্টবেঙ্গল কোচ। তিনি আরও যোগ করেন, “ওদের বিদেশি খেলোয়াড় নেই ঠিকই, কিন্তু ভারতীয় খেলোয়াড়দের ধারাবাহিকতা আছে। অমরজিৎ, মহিতোষ, অ্যাডিসন, ইসরাফিল-এরা ভালো খেলছে। যদি আমরা ভাবি ম্যাচ সহজ হবে, তাহলে ভুল করব। খুব কঠিন ম্যাচ হবে, বিশেষ করে প্রথম গোল না হওয়া পর্যন্ত।” দলের সাম্প্রতিক পারফরম্যান্সে লাল-হলুদ সমর্থকদের হতাশা অস্বাভাবিক নয় বলে মনে করছেন ইস্টবেঙ্গল কোচ।

এদিকে, এই ম্যাচে নামার আগে মহামেডান কোচ মেহরাজউদ্দিনের চিন্তা দলের একাধিক ফুটবলারের চোট। এই চোটের তালিকায় রয়েছেন হীরা মন্ডল, ইসরাফিল দেওয়ান। দ্বিতীয়জনের খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে বিদেশিহীন দল নিয়েও আইএসএলে টিকে থাকার লড়াইয়ে আত্মবিশ্বাসী মেহরাজ। প্রতিপক্ষ শক্তিশালী ইস্টবেঙ্গল হলেও ডার্বি মাচ সবসময় অন্যরকম হয়, বলছেন মহামেডান কোচ। তিনি বলেন, “আমাদের বিদেশি না থাকলেও ভারতীয় ফুটবলারদের উপর আস্থা রাখতে হবে। আশা করছি এই দল আগে গিয়ে আরও ভালো খেলবে। আমরা ডিফেন্সিভ খেলি না। এই ম্যাচেও খেলব না। আইএসএলে টিকে থাকাই আমার বড় চ্যালেঞ্জ। শেষ তিন ম্যাচে ওদের পারফরম্যান্স হয়তো খুব সন্তোষজনক ছিল না কিন্তু আমরা জানি ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল। পাশাপাশি ক্লাবকে আইএসএলে টিকিয়ে রাখতে হলে আমাদের পয়েন্ট পাওয়া খুবই দরকার। তাই এই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে পয়েন্ট তুলে নেওয়া। ইস্টবেঙ্গলও একই লক্ষ্য নিয়ে নামবে। ফলে এটি একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।”

আজ আইএসএলে
ইস্টবেঙ্গল বনাম মহামেডান
যুবভারতী, সন্ধ্যা ৭.৩০ সরাসরি
সোনি স্পোর্টস ও ফ্যান কোড

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.