Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
ISL 2024-25

আইএসএল প্লে অফের ৬ দল চূড়ান্ত, কার বিরুদ্ধে কে খেলবে?

নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলল মুম্বই সিটি এফসি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৫, ২১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৫, ২১:৫২

options
link
আইএসএল প্লে অফের ৬ দল চূড়ান্ত, কার বিরুদ্ধে কে খেলবে? zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের প্লেঅফে খেলা নিশ্চিত করে ফেলল মুম্বই সিটি এফসি। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারায় মুম্বই। এই জয়ের ফলে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল গতবারের আইএসএল কাপ জয়ীরা। একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল প্লে-অফে সুযোগ পাওয়া ৬ দলের নামও।

আইএসএলের প্রথম ছয়:
মোহনবাগান (৫৬ পয়েন্ট)
গোয়া (৪৮ পয়েন্ট)
নর্থইস্ট ইউনাইটেড (৩৮ পয়েন্ট)
বেঙ্গালুরু এফসি (৩৮ পয়েন্ট)
জামশেদপুর এফসি (৩৮ পয়েন্ট)
মুম্বই সিটি এফসি (৩৬ পয়েন্ট)

Advertisement

প্লে-অফের খেলাগুলির দিনক্ষণ এখনও ঘোষণা করেনি আইএসএল কর্তৃপক্ষ। তবে প্লে-অফে কার বিরুদ্ধে কোন দল খেলবে সেটা ঠিক হয়ে গিয়েছে। প্রথম নকআউটে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় নকআউটে তৃতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। দুই নকআউটে জয়ী দলগুলি আবার প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা মোহনবাগান এবং গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। শোনা যাচ্ছে, প্লেঅফের ম্যাচগুলি ২৯ ও ৩০ মার্চ হতে পারে। আর সেমিফাইনালের প্রথম পর্ব হতে পারে ৬ এপ্রিল, দ্বিতীয় পর্ব হতে পারে ৭ এপ্রিল।
প্লে অফের সূচি:
নকআউট ১: বেঙ্গালুরু এফসি বনাম জামেশদপুর
নকআউট ২: নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি এফসি
সেমিফাইনাল ১ (দুই পর্ব): মোহনবাগান বনাম নকআউট ১ জয়ী
সেমিফাইনাল ২ (দুই পর্ব): এফসি গোয়া বনাম নকআউট ২ জয়ী

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.