Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
ISL 2024-25

জরুরি বৈঠকে কাটল ইনভেস্টর জট, আইএসএলের আগে স্বস্তি মহামেডানে

মঙ্গলবার দুই ইনভেস্টর শ্রাচী এবং বাঙ্কারহিলের সঙ্গে বৈঠকে বসেন সাদা-কালো কর্তার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ১৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ১৩:২৬

options
link
জরুরি বৈঠকে কাটল ইনভেস্টর জট, আইএসএলের আগে স্বস্তি মহামেডানে zoom

স্টাফ রিপোর্টার: মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club ) ইনভেস্টর সংক্রান্ত জট কাটল অনেকটাই। মঙ্গলবার দুই ইনভেস্টর শ্রাচী এবং বাঙ্কারহিলের সঙ্গে বৈঠকে বসেন সাদা-কালো কর্তার। সেই আলোচনাতেই জট কেটে ত্রিপাক্ষিক চুক্তি সই করা নিয়ে পথ খুলেছে বলে খবর।

মহামেডান সচিব ইসতিয়াক আহমেদের কথায়, “আমরা আলোচনায় বসেছিলাম। প্রায় সবকিছুই চূড়ান্ত। সমস্যা মিটেছে। বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য সংখ্যা নিয়ে আমরা একমত হয়েছি।” যা পরিস্থিত, বুধবারই এই সই পর্ব মিটে যাবে বলে আশাবাদী সব পক্ষ। ফলে আইএসএলের (ISL 2024-25) আগে স্বস্তি ফিরল সাদা-কালো শিবিরে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ধ্বংসের পথে পাক ক্রিকেট! বাংলাদেশের কাছে হারতেই ইমরান খানের নিশানায় পিসিবি কর্তারা]

মহামেডানের ইনভেস্টর হিসেবে দীর্ঘদিন ধরেই রয়েছে বাঙ্কারহিল। আইএসএলের আগে শ্রাচী স্পোর্টস অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই জটিলতা তৈরি হয়েছিল। সোমবার রাতের দিকে এক ভিডিও বার্তায় মহামেডান কর্তাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাঙ্কারহিল কর্তা দীপককুমার সিং। তিনি সাদা-কালো শিবির থেকে সরে যাওয়ার কথাও জানান সেখানে। এরপরই এদিন তড়িঘড়ি বৈঠকে বসা হয়। বৈঠকে উপস্থিত এক পক্ষের বক্তব‌্য, মিটিংয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ‌্যায়ও। সেই বৈঠকেই জট কেটেছে।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে অনন্য কীর্তির পুরস্কার, রোনাল্ডোকে বিশেষ সম্মান দেবে উয়েফা]

গত রবিবার প্রকাশিত হয়েছে আইএসএলের চলতি বছরের সূচি। এবারই দেশের সেরা ফুটবল টুর্নামেন্টে অভিষেক ঘটতে চলেছে মহামেডানের। দেশের এক নম্বর লিগে মহামেডানের প্রথম ম্যাচে ১৬ সেপ্টেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। আই লিগ জয়ী দল আইএসএলের মঞ্চে নিজেদের ছাপ রাখতে মরিয়া হবে, সেই কথা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.