শুক্রবার নিউজিল্যান্ডে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাজধানী অকল্যান্ডে নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। জানা যায়, নভেম্বরে নিউজিল্যান্ডে দু’টি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ভারত। দুই দেশের মধ্যে ক্রীড়া সংস্কৃতি শতবর্ষ প্রাচীন। সেই সম্পর্ক উদযাপনের অংশ হিসাবেই এই প্রীতি ম্যাচ।
ফিফার নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচ ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের নবনির্মিত ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে। নতুন স্টেডিয়ামে এটাই প্রথম কোনও ম্যাচ। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য বিশ্বকাপ খেলা প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাবে ভারত। অন্যদিকে, বিশ্বকাপ অভিযান শেষে নিজেদের সমর্থকদের সামনে প্রথমবার মাঠে নামবে ‘অল হোয়াইটস’।
আরও পড়ুন:

দুই দল অতীতে খুব বেশিবার মুখোমুখি হয়নি। ১৯৮১ সালে প্রথম সাক্ষাতে গোলশূন্য ড্র হয়েছিল। ২০১৮ সালে দ্বিতীয় সাক্ষাতে ২-১ গোলে জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ফুটবলের চিফ এক্সিকিউটিভ অ্যান্ড্রু প্র্যাগনেল বলেন, “স্টেডিয়ামটি চালু হওয়ার পর থেকেই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল অল হোয়াইটসকে আবার ক্রাইস্টচার্চে নিয়ে আসা। ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়াম অসাধারণ একটি ভেন্যু। আশা করি গ্যালারি পরিপূর্ণ থাকবে। তাঁরা দলের হয়ে গলা ফাটাবেন। এই অভিজ্ঞতা সত্যিই দারুণ হবে।”
নিউজিল্যান্ডের হেডকোচ ড্যারেন বাজেলি বলেন, “বিশ্বকাপে উত্তর আমেরিকায় আমাদের যেভাবে সমর্থকেরা পাশে ছিলেন, তা দলের কাছে বড় অনুপ্রেরণা ছিল। এবার দেশে ফিরে কিউয়ি দর্শকদের সামনে দু’টি ম্যাচ খেলতে পারাটা আমাদের জন্য বিশেষ আনন্দের।” উল্লেখ্য, দীর্ঘ চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে গিয়েছেন। বাণিজ্য, ক্রিকেট নিয়েও ভাষণ দিয়েছেন তিনি। মোদি বলেন, “ভারত-নিউজিল্যান্ডের সম্পর্ক গড়ে উঠেছে বন্ধুত্ব, অভিন্ন মূল্যবোধ এবং একটি শক্তিশালী ভবিষ্যতের লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের উপর ভিত্তি করে।” এবার দুই দেশ প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের চলল বুলডোজার, শহরের বেআইনি গুমটি-দোকান গুঁড়িয়ে দেওয়া হল হাওড়ায়!
-
কয়েকমাসেই লক্ষ চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ‘ত্রিশক্তি’ শুভেন্দুর
-
ইংল্যান্ডের এ কী হাল! সাউদাম্পটনের ট্রাফিকে আটকে ভারতীয় দল, পিছিয়ে দিতে হল টস
-
লাল ফিতের জট কাটাতে জমি নীতি বদল! শুভেন্দুর হাতে শুরু বাংলার শিল্পযুগ
-
আমুলের সঙ্গে চুক্তি হচ্ছে না, নতুন বিনিয়োগকারী নিয়ে অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের