৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ ঘিরে এই মুহূর্তে সাজ সাজ রব। ম্যাচ আয়োজনের খুঁটিনাটি প্রস্তুতি চলছে। এরই মধ্যে আরও সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। শুধু ব্রাজিল নয়, সম্ভবত পুজোর আগেই আরও এক হাই প্রোফাইল প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারত। সেটা বিশ্বকাপে নজরকাড়া কেপ ভার্দের (India vs Cape Verde) বিরুদ্ধে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ভোজিনহাদের বিরুদ্ধে খেলার ব্যাপারে অনেকটাই এগিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
কেপ ভার্দের বিশ্বকাপের সফর শেষ হয়েছে রাউন্ড অফ ৩২-এ। কিন্তু মন জিতে নিয়েছে সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশটি। মরণপণ যুদ্ধে মহাশক্তিধর দেশগুলোকে সমানে টক্কর দিয়েছে তারা। কে ভেবেছিল ভোজিনহা-কাব্রালকেরা স্পেন-উরুগুয়েকে আটকে দেবেন? প্রবল চাপে রাখবেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। বিশ্বকাপের সময় লোকের মুখে মুখে ঘুরেছে কেপ ভার্দের নাম। ব্রাজিল ম্যাচের পর ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন সেই ভোজিনহারাই। অন্তত তেমনই জল্পনা ভারতীয় ফুটবল মহলে।
আরও পড়ুন:
ফেডারেশন সূত্রের খবর, প্রাথমিকভাবে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। ওই ম্যাচটি ব্রাজিলের বিরুদ্ধে হাই প্রোফাইল প্রীতি ম্যাচের আগে বা পরে যে কোনও সময় হতে পারে। সম্ভাব্য সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে। অর্থাৎ পুজোর আগেই জোড়া ধামাকা উপহার পাচ্ছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। ফেডারেশনের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, “আলোচনা শুরু হয়েছে। এখনও কিছু চূড়ান্ত নয়। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত-কেপ ভার্দে ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশ জোরাল। কবে-কোথায় খেলা হবে, সেটা ঠিক করা হবে দু’দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলেই।”
আপাতত ফেডারেশনের ফোকাস ব্রাজিল ম্যাচে। ইতিমধ্যেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনের মিটিং করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতি অথবা শুক্রবার কলকাতায় আসতে পারেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের লোকজন। যুবভারতী ক্রীড়াঙ্গন খতিয়ে দেখার পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রদের প্র্যাকটিস গ্রাউন্ড সহ শহরের কোন হোটেলে ফুটবলাররা থাকবেন, সব কিছু খতিয়ে দেখবেন ব্রাজিল কর্তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভূরি ভূরি সুযোগ নষ্টের ম্যাচে টাইব্রেকারে জয়, ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল
-
পাঞ্জাবেই সংখ্যালঘু হওয়ার পথে শিখেরা! ‘বেশি করে সন্তান নিন’, বলছে উদ্বিগ্ন অকাল তখত
-
কোর্টের নির্দেশে ‘অস্থায়ী’, বিরোধী দলনেতা হিসাবে সেই ঋতব্রতর নাম উঠল বিধানসভার বোর্ডে
-
পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা
-
রোজ মিষ্টি খাচ্ছেন! অজান্তে বাড়ছে টাক পড়ার আশঙ্কা, কী বলছেন চিকিৎসকরা?