Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
IFA Shield

মিলল ফেডারেশনের অনুমতি, পুজোর পরই আয়োজিত হতে পারে IFA শিল্ড

৪ বছর পর ফিরতে চলেছে আইএফএ শিল্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১৬:০২

options
link
মিলল ফেডারেশনের অনুমতি, পুজোর পরই আয়োজিত হতে পারে IFA শিল্ড zoom

স্টাফ রিপোর্টার: পুজোর পরই আইএফএ শিল্ড আয়োজনের পরিকল্পনা নিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। শিল্ড আয়োজনের জন্য সময় চেয়ে ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছিল আইএফএর তরফে। শুক্রবারই সেই চিঠির জবাবে সবুজ সংকেত এসেছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার থেকে। এরপরই শিল্ড আয়োজন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে আইএফএর অন্দরে।

২০২১ সালে শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছে। তারপর থেকে নানা জটিলতায় বন্ধ রয়েছে প্রতিযোগিতা। এর আগেও বেশ কয়েকবার শিল্ড আয়োজনের সময় চেয়ে ফেডারেশনের দ্বারস্থ হয়েছে আইএফএ। প্রতিবারই মৌখিক আশ্বাস ছাড়া কিছু জোটেনি। শুক্রবার ফেডারেশনের থেকে পাঠানো চিঠিতে আইএফএ-কে শিল্ড আয়োজনের সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে কবে প্রতিযোগিতা করতে হবে, তা নিয়ে কিছু বলা হয়নি। এবছর ভারতীয় ফুটবলে হওয়া ডামাডোলের জেরে পিছিয়ে গিয়েছে আইএসএল। ডিসেম্বরের আগে তা শুরু হওয়ার সম্ভাবনা নেই। ২৫ অক্টোবর থেকে প্রায় একমাস ধরে চলবে সুপার কাপ। এই পরিস্থিতিতে অক্টোবরের শুরুর দিকে, সুপার কাপের আগে শিল্ড আয়োজন করতে চাইছে আইএফএ। সেক্ষেত্রে পুজোর পরই প্রতিযোগিতা শুরু করতে চায় তারা।

Advertisement

আইএফএ সূত্রে খবর, শনিবার বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন পদাধিকারীরা। তারপর বিভিন্ন ক্লাববে চিঠি দিয়ে শিল্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কতগুলি দল খেলার জন্য সম্মতি জানাচ্ছে, তা দেখেই প্রতিযোগিতার ফরম্যাট ও সূচি ঠিক করা হবে বলে খবর। তবে এবছর আইএফএ শিল্ডে বিদেশি ক্লাব থাকার সম্ভাবনা কম। ফেডারশেন তাদের চিঠিতে জানিয়ে দিয়েছে, বিদেশ থেকে কোনও দল আসলে তাদের ভিসা সংক্রান্ত বিষয়ে আইএফএ-কে সবরকম সহায়তা করা হবে। তবে আইএফএ মনে করছে, হাতে থাকা সময়ের মধ্যে ভিসা করিয়ে বিদেশি দল আনা সম্ভব হবে না। তাই আপাতত দেশের প্রথমসারীর দলগুলির সঙ্গেই শিল্ড নিয়ে আলোচনা করতে চাইছে তারা।

অন্যদিকে, শুক্রবার বর্ধমানে শুরু হল আইএফএ-ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স কোচিং অ্যাকাডেমি। ১০৭ জন ছেলে ও ৪৮ জন মেয়ে ফুটবলার আপাতত এই অ্যাকাডেমিতে সুযোগ পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, দুই সাংসদ কীর্তি আজাদ ও খোকন দাস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য ও দীপেন্দু বিশ্বাস-সহ অন্যরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.