সোমবার কলকাতা লিগের ডার্বি। যুবভারতী নয়, মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হবে বারাসত স্টেডিয়ামে। এমনিতেই ছুটির দিন না হওয়ায় অনেকে সমস্যায় পড়েছেন। তার উপর, এদিন টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে আরও বড় সমস্যা দেখা দিয়েছে। প্রথমত, বিকেল ৪টেয় একটি অ্যাপে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে ‘শেষ।’ তার উপর দেখা গেল, বারাসত স্টেডিয়ামের যে অংশ প্রথমে লাল-হলুদ সমর্থকদের জন্য বরাদ্দ ছিল। তা পরে হয়ে গেল সবুজ-মেরুন সমর্থকদের। বিভ্রান্তি চরমে। অবশেষে এই সমস্যার সমাধান জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
প্রথমে টিকিট ছাড়ার প্রসঙ্গ। ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপে বিকেল চারটের সময় টিকিট কাটতে গিয়ে অনেকেই দেখেছেন টিকিট নেই। পরে কিছু অংশে অল্প টিকিট পাওয়া গিয়েছে। কেন এই অবস্থা? সমর্থকরা কি টিকিট পাবেন না? অনির্বাণ দত্ত জানান, “বারাসত স্টেডিয়ামে ১০ হাজার দর্শক বসতে পারেন। কোথা থেকে কোন দলের দর্শকরা ঢুকতে পারবেন, সেই বুঝে ভাগ করা হয়েছে। আজ আমরা পরীক্ষামূলকভাবে টিকিট ছেড়েছি। যাতে কোনও ভুল থাকলে শুধরে নেওয়া যায়। সেটা আমরা করে নিয়েছি। আজ মোট ২০০০-২৫০০ টিকিট ছাড়া হয়েছে। ভবিষ্যতে আরও টিকিট ছাড়া হবে।”
আরও পড়ুন:
দ্বিতীয় সমস্যা হল, গ্যালারির ‘ভুল’। প্রথম যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের ছিল, পরে সেটা মোহনবাগান সমর্থকদের হয়ে যায়। কেউ যদি এক দলের টিকিট নিয়ে অন্য গ্যালারিতে ঢুকে পড়েন, সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে আইএফএ সচিব জানান, এই সমস্যা শুধরে ফেলা হয়েছে। তাঁর বক্তব্য, “এটা ওই অ্যাপের ভুল। এখন আর সমস্যা নেই। যেহেতু এগুলো ই-টিকিট, তা নিজের থেকে চেঞ্জ হয়ে যাবে। যদি কেউ মোহনবাগান সমর্থক হয়ে ইস্টবেঙ্গল গ্যালারির টিকিট কেটে থাকেন, তাহলে অ্যাপের তরফ থেকেই সেটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে উলটোটাও হবে।”
তৃতীয় সমস্যা হল, সমর্থকদের নিরাপত্তা। ডুরান্ড ডার্বিতেও যুবভারতীর বাইরে ঝামেলার খবর এসেছিল। তবে অনির্বাণ দত্ত জানান, পর্যাপ্ত পুলিশ থাকবে। বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ও বিষয়টি দেখভাল করছেন। কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চলের বাইরে গিয়ে ডার্বির ঝামেলা নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সম্ভব নয়। সেই সঙ্গে তিনি জানান স্টেডিয়ামের বাইরে হেলমেট রাখা ও পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’
-
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল