Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Hardik Pandya and Virat Kohli

ফের চোটের ধাক্কা! ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক, পরীক্ষা দিয়ে ঢুকতে হবে কোহলিকে

আফগানিস্তান সিরিজে দুই তারকার কেউই খেলতে পারেননি। কবে পরীক্ষা দেবেন কোহলি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৪:১৭

options
link
ফের চোটের ধাক্কা! ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক, পরীক্ষা দিয়ে ঢুকতে হবে কোহলিকে zoom
বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি
Advertisement

ফের চোটের ধাক্কা হার্দিক পাণ্ডিয়ার। আফগানিস্তান সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। এবার বাদ পড়লেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে। যা শুধু হার্দিকের জন্য নয়, ভারতের ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির জন্য বড় ধাক্কা। অন্যদিকে বিরাট কোহলির ফিটনেস নিয়ে এখনও প্রশ্নচিহ্ন থাকছে। ইংল্যান্ড সিরিজের দলে জায়গা পাওয়ার জন্য তাঁর পরীক্ষা নেবে বিসিসিআই। তার দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে।

পিঠের চোটের জন্য আইপিএলে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর রিহ্যাব চলছিল। অনুমান ছিল, আফগানিস্তান সিরিজে ফিট হার্দিককে দেখা যাবে। কিন্তু পায়ের মাংসপেশিতে চোট পান। এখনও ১০ ওভার বল করার মতো অবস্থায় আসতে পারেননি হার্দিক। তার জন্য এখনও অনেকটা সময় লাগবে। ১৪ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। হার্দিক ভারতের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০২৫-র মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

Advertisement

অন্যদিকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে নেই বিরাট কোহলি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অংশ নিতে পারেননি। সেই জায়গায় ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে কি ফিট হতে পারবেন কোহলি? সেটা জানা যাবে ২৬ জুন। ইংল্যান্ডেই তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। জানা গিয়েছে, কোহলি দ্রুত ফিট হয়ে উঠছেন। আফগানিস্তান সিরিজে খেলছেন রোহিত শর্মা। ওয়ানডে বিশ্বকাপের জন্য দুই তারকার দিকে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।

সম্প্রতি বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়াকে দুই তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। তাতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রোহিত-কোহলির ভবিষ্যৎ তাঁরা জনসমক্ষে আলোচনা করবেন না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.