Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Mohammedan

ক্লাবের মূল দরজায় তালা, কর্তাদের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ মহামেডানে

রবিবার বিকেলে ময়দানের ক্লাব তাঁবুর সামনে এসে বেশ কিছুক্ষণ ধরে বর্তমান ক্লাব কর্তাদের নামে পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন এই সমর্থকরা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১১:২৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১১:২৪

options
link
ক্লাবের মূল দরজায় তালা, কর্তাদের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ মহামেডানে zoom
সদ্য শেষ হওয়া মরশুমে মহামেডানের পারফরম্যান্স জঘন্য। নিজস্ব চিত্র।

এবার মহামেডান সমর্থকরা ক্লাব তাঁবুতে এসে বিক্ষোভ দেখিয়ে মূল গেটের বাইরে তালা ঝুলিয়ে দিলেন। তাঁদের একটাই দাবি, ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি, কার্যকরী সভাপতি কামরুদ্দিন, সচিব ইস্তিয়াক আহমেদ ও কর্তা বেলাল আহমেদের পদত্যাগ। তাঁদের ছবি সম্বলিত ব্যানার তৈরি করে তাতে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, তাঁদের স্লোগান আর ব্যানারে লেখা, ‘দফা এক দাবি এক ববি, রাজু, কামার, বেলালের পদত্যাগ চাই।’

রবিবার বিকেলে ময়দানের ক্লাব তাঁবুর সামনে এসে বেশ কিছুক্ষণ ধরে বর্তমান ক্লাব কর্তাদের নামে পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন এই সমর্থকরা। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকায় সেই রাস্তা দিয়ে বহু ক্রিকেটপ্রেমী যাচ্ছিলেন ইডেনে। বিশৃঙ্খলা যাতে না বাড়ে সেই জন্য পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলেন। কিছুক্ষণ পর সরে গেলেও সমর্থকরা তালা ঝুলিয়ে রাখেন গেটে। তাঁদের আরও একটি অভিযোগ রয়েছে। কর্তাদের সঙ্গে বারবার বসতে চাইলেও সাদা-কালো কর্তারা বসতে চাননি। তাই কর্তারা পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে সাদা-কালো সমর্থকরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন মহামেডান সমর্থক আসিফ থানাদার বলেন, “আমরা এমন পরিস্থিতিতে বর্তমান কর্তাদের পদত্যাগ দাবি করছি। ক্লাবের এমন পরিস্থিতিতে ওরাই দায়ী। সমর্থকরাই ক্লাবের গেটে তালা লাগিয়ে দিয়েছে। কর্তারা আমাদের সঙ্গে না বসলে এই তালা খোলা হবে না। শুধু সভাপতি, কার্যকরী সভাপতি, সচিবের পদত্যাগই চাইছি না। আমরা গোটা কার্যকরী কমিটিরই পদত্যাগ চাইছি। এর আগে আমাদের সঙ্গে কলকাতার একটি হোটেলে বসে আলোচনার কথা বলেছিলেন কর্তারা। আমরা হোটেলে বসে আলোচনা চাই না। ক্লাবে বসতে চেয়েছিলাম। আর এখন তো কোনও আলোচনার কথাই শুনছেই না। আমরা বৃহত্তর আন্দোলনে যাব।” এদিন সমর্থকরা জাতীয় পতাকাও সঙ্গে এনেছিলেন।

সদ্য শেষ হওয়া মরশুমে মহামেডানের পারফরম্যান্স জঘন্য। বিদেশিবিহীন দল গড়ার পাশাপাশি আইএসএলে অবনমন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরেরে নাম ঘোষণা করতে পারেননি বর্তমান কর্তারা।

মহেমডান সচিব ইস্তিয়াক আহমেদ জানিয়েছেন, “ওদের আন্দোলন করার অধিকার আছে। এই আন্দোলন শান্তিপূর্ণভাবে করলে সেটা সমর্থনযোগ্য। তাহলে আমিও পাশে রয়েছি। কিন্তু কেউ যদি গায়ের জোরে প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়ে যায় সেটা ঠিক নয়। ইতিমধ্যেই পুলিশে জানানো হয়েছে। আইন মতো ব্যবস্থা নেওয়া হবে। পদত্যাগ ওভাবে বললেই হয়ে যায় না। এটা রাস্তা ঘাটের সাধারণ ক্লাব নয়। ক্লাবের আউটস্ট্যান্ডিং লাইবেলিটি আছে। সেই সব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তারপর পদত্যাগের বিষয়টি আসবে।”

শনিবারই দুই বিধায়ক নওশাদ সিদ্দিকি ও হুমায়ুন কবীরের কাছে ইনভেস্টর আনার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে মহামেডান ক্লাব। তার চব্বিশ ঘন্টার মধ্যেই এমন বিক্ষোভ হল। দুই বিধায়ক ছাড়াও বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিংকেও ইনভেস্টর আনার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে মহামেডান ক্লাব। সদ্য শেষ হওয়া মরশুমে মহামেডানের পারফরম্যান্স জঘন্য। বিদেশিবিহীন দল গড়ার পাশাপাশি আইএসএলে অবনমন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরেরে নাম ঘোষণা করতে পারেননি বর্তমান কর্তারা। কয়েক সপ্তাহ আগে বকেয়া বেতনের দাবিতেও আইএসএলের মাঝেই অনুশীলন বয়কট করেছিলেন সাদা-কালো ফুটবলাররা। এই ব্যর্থতার দায় নিয়েই সরে যান বর্তমান কর্তারা, সেই দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে সাদা কালো সমর্থকরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.