Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
East Bengal

এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র‌্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?

রক্ষণে আর স্ট্রাইকারে ভারতীয় ফুটবলারের উপরই ভরসা করতে হবে হাবাসকে।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:৫৬

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:৫৬

options
link
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র‌্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ? zoom
অনুশীলনে ইস্টবেঙ্গল। ছবি: অমিত মৌলিক।
Advertisement

বুধবার এসিএল টু কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে ঘরের মাঠে কুয়েত লিগের রানার্স দল আল-আরবির সামনে নামার কোচ আন্তেনিও লোপেজ হাবাসের বড় চিন্তা দলের সব বিদেশিদের না পাওয়া। প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান কোচ গোরান সাবলিচ যেখানে ছয় জন বিদেশিকেই প্রথম একাদশে নামানোর পরিকল্পনা করছেন, সেখানে হাবাসের হাতে প্রথম একাদশে থাকার মতো বিদেশি মাত্র দুই জন।

মহম্মদ রশিদ আর দানি র‍্যামিরেজ ছাড়া আর কোনও বিদেশিকেই প্রথম একাদশে নামাতে পারবেন না তিনি। তার কারণ, প্রথমত নাচো মানসালভের চোট। তাঁর চোট কবে সারবে তা সরাসরি বলতে পারছেন না হাবাসও। আর রয়েছেন, ক্রিস ইকোনমেডিস। তিনি আবার ম্যাচ ফিট নন। পরিবর্ত হিসাবে নামতে পারেন। আর ইফিয়ং এখনও এসেই পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে প্রথম একাদশে রাখার মতো রশিদ আর র‍্যামিরেজই রয়েছেন হাবাসের হাতে। ফলে রক্ষণে আর স্ট্রাইকারে ভারতীয় ফুটবলারের উপরই ভরসা করতে হবে হাবাসকে।

Advertisement

যেহেতু রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার নাচো মনসালভে আর কার্ড সমস্যার জন্য খেলতে পারছেন না লালচুংনুঙ্গা, তার জন্য চাপ বাড়বে আনোয়ার আলির উপর। লালচুংনুঙ্গা গত মরশুমে এএফসির আর্কদাগ ম্যাচে লাল কার্ড দেখায়, এই ম্যাচে তাঁকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। এমন পরিস্থিতিতে যথেষ্টই চাপে থাকছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ।

বুধবারের লাল-হলুদের সম্ভাব্য একাদশ এই রকম হতে পারে: গোলে প্রভসুখন গিল। রাইট ব্যাক হার্দিক ভাট। লেফট ব্যাক জয় গুপ্তা। সেন্টার ব্যাকে আনোয়ার আলি ও সন্দীপ মান্ডি। মাঝমাঠে জিকসন ও মহম্মদ রশিদ। দুই উইংয়ে বিষ্ণু ও এডমুন্ড। একেবারে সামনে জেসিন। এবং তাঁর পিছনে থাকবেন দানি র‍্যামিরেজ।

কঠিন পরিস্থিতিতে এই ম্যাচ খেলতে কোচ নামার আগে ইস্টবেঙ্গল আন্তোনিও লোপেজ হাবাস বলেন, “এই ম্যাচটা আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে। কারণ বর্তমান যা পরিস্থিতি, তাতে প্রস্তুতির জন্য সময় পাওয়া যায়নি। হয়তো ম্যাচটা এক্সটা টাইমে যেতে পারে। এই মুহূর্তে আমার হাতে বিদেশি ফরোয়ার্ড বা ডিফেন্ডার নেই। তবে এই ম্যাচটা ভালো খেলে জিততে হবে।”

প্যালেস্তাইন জাতীয় দলে খেলা ফুটবলার জাহিদ কানবার রয়েছেন এই আল-আরবি দলে। যিনি একসময় রশিদের সঙ্গে খেলেছেন। জাহিদের বিরুদ্ধে খেলতে নামার আগে রশিদ বলেন, “জাহিদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। ও আমার ভাইয়ের মতো। প্রতিপক্ষে নিজেদের দেশের ফুটবলারকে পেয়ে ভালো লাগছে। এর ফলে বুঝতে পারছি আমাদের ফুটবল ভালো জায়গায় পৌঁছাচ্ছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.