Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
East Bengal vs Mohun Bagan

ভোটের জেরে পিছিয়ে গেল ডার্বি, আইএসএলে ইস্ট-মোহন ম্যাচের নতুন দিনক্ষণ প্রকাশ্যে

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রকাশ করা হয়েছিল আইএসএলের সূচি। ৩ মে ডার্বি খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এমনটাই স্থির হয়েছিল।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১২:৪৪

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১২:৪৪

options
link
ভোটের জেরে পিছিয়ে গেল ডার্বি, আইএসএলে ইস্ট-মোহন ম্যাচের নতুন দিনক্ষণ প্রকাশ্যে zoom
যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ।
Advertisement

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রকাশ করা হয়েছিল আইএসএলের সূচি। ৩ মে ডার্বি খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এমনটাই স্থির হয়েছিল। কিন্তু ওই ম্যাচের পরের দিনই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে বলে জানায় নির্বাচন কমিশন। ফলে বাধ্য হয়েই বদলাতে হয় ডার্বির দিনক্ষণ। কবে দুই প্রধান মুখোমুখি হবে, সেই তারিখ ঘোষণা করা হয়েছে। আইএসএলের একেবারে শেষ দিন খেলতে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপরই চর্চা শুরু হয়, নির্বাচনী ফল ঘোষণার চব্বিশ ঘণ্টা আগে ডার্বিতে নিরাপত্তার জন্য পুলিশ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ফলে ৩ মে কলকাতায় ডার্বি খেলানোর সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যায়। এহেন পরিস্থিতিতে দুটি পথ খোলা ছিল। এক ডার্বি অন্য রাজ্যে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত ডার্বির দিন পরিবর্তন করা। উল্লেখ্য, এবারের আইএসএল সূচি তৈরি করেছেন ক্লাবের প্রতিনিধিরা। তাঁরাই নিজেদের মধ্যে আলোচনা করে দ্বিতীয় পথটি বেছে নিয়েছেন।

Advertisement

অন্য রাজ্যে নয়, কলকাতাতেই ডার্বি খেলতে নামবে দুই প্রধান। জানা গিয়েছে, আগামী ১৭ মে ম্যাচটি খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে খেলা। একইদিনে আবার কিশোর ভারতী স্টেডিয়ামে রয়েছে মহামেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচ। ওই ম্যাচ নিয়ে কোনও পরিবর্তনের খবর এখনও পর্যন্ত নেই। তবে মহামেডানের ম্যাচটিও সম্ভবত অন্য কোনও দিন খেলা হতে পারে।

উল্লেখ্য, ইতিমধ্যেই মোহনবাগান বনাম ইন্টার কাশীর দ্বৈরথের দিন পরিবর্তন হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ এপ্রিল ছিল লোবেরা বনাম হাবাসের দলের খেলা। তবে দিনক্ষণ বদলে ১২ মে যুবভারতীতে নামবে দুই দল। কারণ ২৯ এপ্রিল সল্টলেকে ভোট। তাই প্রশাসনিক কারণে ম্যাচের দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ রয়েছে যুবভারতীতে। নির্বাচনের আগের দিন ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ আয়োজনে পুলিশ পাওয়া নিয়ে সমস্যা দেখা দিলে ওই ম্যাচের দিনও পরিবর্তন হতে পারে।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.