ডুরান্ড জয়ের পরদিনই নতুন বিদেশির নাম সরকারিভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal)। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দিয়েগো জিভুলিচের সঙ্গে এক বছরের চুক্তি করল লাল-হলুদ। কিছুদিন আগেই নাচো মানসলভের চোট চিন্তা বাড়িয়েছিল ইস্টবেঙ্গল শিবিরের। নাচো কবে ফিরবেন সেটা নিশ্চিত করে বলতে পারছিলেন না হাবাস। জিভুলিচ কি নাচোর পরিবর্ত, সেটা জানায়নি ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ১৮ ও অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারটির।
এএফসি-তে নামার আগে জিভুলিচের নাম ঘোষণায় স্বস্তি লাল-হলুদ শিবিরে। ক্রোয়েশিয়ান লিগে এনকে রুডসের হয়ে ম্যাচ খেলে কলকাতায় আসছেন জিলুভিচ। শেষ ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন ১৪ আগস্ট।
আরও পড়ুন:
মোহনবাগানও তাদের ষষ্ঠ বিদেশি প্রায় নিশ্চিত করে ফেলল। শোনা যাচ্ছে লি আরউইনের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়েছে মোহনবাগান। সবকিছু ঠিক থাকলে স্কটিশ ফুটবলারটি আসতে পারেন সবুজ-মেরুনে। ইস্টবেঙ্গল নতুন বিদেশির নাম ঘোষণা করলেও এখনও পর্যন্ত মোহনবাগান আরউইনের নাম ঘোষণা করেনি। আশা করা যাচ্ছে দ্রুত নতুন বিদেশির নাম ঘোষণা করবে তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস