আইএসএল জয়ের পরই জানা গিয়েছিল লাল-হলুদ ক্লাব তাঁবুতেই থাকবে ট্রফি। সেই ট্রফি দেখতে প্রতিদিনই ভিড় জমছে লাল-হলুদ তাঁবুতে। এবার ট্রফি নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের। শনিবার এক সাংবাদিক সম্মেলনে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার জানান, শহরের বুকে ট্রফি টুর করার পরিকল্পনা রয়েছে তাঁদের। পরিকল্পনাটি ছিল শুক্রবারেই এই ট্রফি টুর করার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এখন দিন চূড়ান্ত না হলেও পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে চাইছেন তাঁরা।
এই মরশুম শেষ। আগামী মরশুমের পরিকল্পনা করার জন্য ফেডারেশন সভাপতির কাছে রোডম্যাপ চেয়েছেন বলে জানিয়েছেন দেবব্রত সরকার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এবার আমরা আইএসএল চ্যাম্পিয়ন। আগামী মরশুমে আমরা এএফসি খেলব। ফেডারেশন সভাপতি শুক্রবার আমাদের মাঠে উপস্থিত ছিলেন। তাঁর কাছেও আগামী মরশুম নিয়ে রোডম্যাপ চেয়েছি। আমরা জানতে পারলে পরিকল্পনা করতে সুবিধা হয়।”
আরও পড়ুন:
এদিকে, নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে চিঠি দিয়ে আগামী ১ আগস্টে ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল। এবারের এই অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করার পরিকল্পনা লাল-হলুদ কর্তাদের। নতুন ক্রীড়ামন্ত্রীকে সংবর্ধনা দিতেও চাইছেন লাল-হলুদ কর্তারা। এছাড়া প্রাক্তন ফুটবলার রহিম নবিদের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন কোচ অস্কার ব্রুজো। দেবব্রত সরকার জানিয়েছেন, সব সময় তাঁরা কোচের পাশেই রয়েছেন। এই মুহূর্তে শহরে অস্কার নেই। তিনি ফিরলে ইনভেস্টর কর্তাদের নিয়ে তাঁকে বসার পাশাপাশি, আগামী মরশুমের জন্য দল নিয়ে ইনভেস্টর কর্তাদের সঙ্গেও বসবেন তিনি।
প্রসঙ্গত, ফুটবল মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী মরশুমে আইএসএল আদৌ হবে তো? ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই যৌথ বিবৃতি দিয়ে একাধিক ক্লাব জানিয়েছে, পরিস্থিতি বদল না হলে বর্তমান মরশুমের পর তারা লিগে অংশ নেবে কিনা, তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। অনেকদিন ধরেই ক্লাবগুলো আর্থিক ও সংগঠনের নানা সমস্যার মধ্যেও বিনিয়োগ করে চলেছে। আগামী বছরও এইভাবে সমস্যার মধ্যে থাকতে হবে কিনা, সোজাসুজি জানতে চায় ক্লাবগুলি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পরপর হার, লজ্জার নজিরে চাকরি যাচ্ছে গম্ভীরের? বড় পদক্ষেপের পথে বিসিসিআই
-
বারুইপুরে ‘দাঙ্গায় উসকানি’তে এফআইআর, গ্রেপ্তারি রুখতে হাই কোর্টে বামনেতা লাহেক আলি
-
শুধু সুখেন্দুশেখররা নন, বিরোধী দল থেকে অন্তত ২৫ রাজ্যসভা সাংসদ ভাঙিয়েছে বিজেপি, উদ্দেশ্য কী?
-
বরাবরই বিকৃতকাম প্রভাস! দীর্ঘদিন ধরেই নজরে বারুইপুরের নির্যাতিতা, ধৃতদের জেরায় নয়া তথ্য
-
৫৭ দিনের অমরনাথ যাত্রা, অথচ পাঁচদিনে গলে জল ‘বরফানি বাবা’! কোন অশনি সংকেত?