Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Durand Cup quarter final

২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?

ডার্বি দিয়ে শুরু হয়েছিল এবারের ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপের নকআউট পর্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১০:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১০:৪৯

options
link
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা? zoom
ডার্বি দিয়ে শুরু হয়েছিল এবারের ডুরান্ড কাপ।
Advertisement

ডার্বি দিয়ে শুরু হয়েছিল এবারের ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। কিন্তু নকআউট পর্বের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হবে সবুজ-মেরুন শিবিরকে। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপের নকআউট পর্ব। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি রাঁচি এবং শিলংয়েও খেলা হবে ডুরান্ডের ম্যাচ।

গ্রুপ পর্বের শুরুতে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তারপর অবশ্য সিআইএসএফ প্রোটেকটর্সকে ৮-০ গোলে হারায় মশালবাহিনী। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫-০ উড়িয়ে দেয় প্রতিপক্ষ সাউথ ইউনাইটেডকে। এবার কোয়ার্টার ফাইনালে লাল-হলুদের প্রতিপক্ষ আর্মি স্পোর্টস। অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল ১৬ আগস্ট রবিবার যুবভারতীতে সন্ধ্যা ৭টায় কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে।

Advertisement

অন্যদিকে মোহনবাগান টানা তিন ম্যাচ জিতে খেলতে নামবে কোয়ার্টার ফাইনালে। ডার্বিতে ১-০ জেতার পর সাউথ ইউনাইটেড এফসিকে ৮-০ গোলে হারান মনবীর সিংরা। গ্রুপের শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেকটর্সকে ৬-০ গোলে হারায় মোহনবাগান। একটাও গোল না খেয়ে, গ্রুপ এ’র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। ইস্টবেঙ্গল ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই মাঠে নেমে পড়বে মোহনবাগান, প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ১৭ আগস্ট ম্যাচটি শুরু হবে বিকেল চারটের সময়। উল্লেখ্য, আসন্ন আইএসএলে আর খেলতে দেখা যাবে না জামশেদপুরকে। নাম প্রত্যাহার করে নিয়েছে তারা।

অন্যদিকে, ১৬ আগস্ট রাঁচিতে দিল্লি এসসি খেলতে নামবে এফসি রেঙ্গদাইয়ের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টার সময়। ১৭ আগস্ট আরেকটি কোয়ার্টার ফাইনালে শিলংয়ে সন্ধ্যা ৭ টার সময় খেলতে নামবে শিলং লাজং ও গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। ডুরান্ডের সেমিফাইনাল পর্ব শুরু হবে ১৯ আগস্ট থেকে। সেখানে অবশ্য ডার্বি হওয়ার সম্ভাবনা নেই। ২৩ আগস্ট ডুরান্ড ফাইনালে আবার মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান।

ডুরান্ডে শেষ আটের সূচি

১৬ আগস্ট দিল্লি এসসি বনাম এফসি রেঙ্গদাই, বিকেল ৪টে, রাঁচি
১৬ আগস্ট ইস্টবেঙ্গল বনাম আর্মি স্পোর্টস, সন্ধে ৭টা, কলকাতা
১৭ আগস্ট মোহনবাগান বনাম জামশেদপুর এফসি , বিকেল ৪টে, কলকাতা
১৭ আগস্ট নর্থইস্ট ইউনাইটেড বনাম শিলং লাজং, সন্ধে ৭টা, শিলং

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.