Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
East Bengal vs Mohun Bagan

ইস্টবেঙ্গলের সিনিয়ররাও খেলবেন কলকাতা লিগের ডার্বিতে? রেজিস্ট্রেশন নিয়ে বাড়ছে ধোঁয়াশা

মোহনবাগান সিনিয়র দলের কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস নিজে ডার্বির স্ট্রাটেজি সাজাচ্ছেন। মনবীর সিং, লিস্টন কোলাসো, শুভাশিস বসু-সহ একঝাঁক সিনিয়র ফুটবলারদের এই ডার্বির জন্য তৈরি করছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৮:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৮:২৫

options
link
ইস্টবেঙ্গলের সিনিয়ররাও খেলবেন কলকাতা লিগের ডার্বিতে? রেজিস্ট্রেশন নিয়ে বাড়ছে ধোঁয়াশা zoom
ফাইল ছবি।
Advertisement

ঘরোয়া লিগের ডার্বি নিয়ে উন্মাদনা বাড়ছে ক্রমশই। শুক্রবারই দেখা গিয়েছে, মোহনবাগান (Mohun Bagan) সিনিয়র দলের কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস নিজে ডার্বির স্ট্রাটেজি সাজাচ্ছেন। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল (East Bengal) অনুশীলনে দেখা মিলল বিনো জর্জের। এবারের লিগে বিনোকে ঘরোয়া লিগের দলের অনুশীলনে খুব একটা দেখা যায়নি। স্বাধীনভাবেই এই লিগে আকাশ হেমব্রেমদের অনুশীলন করাচ্ছিলেন অর্চিস্মান বিশ্বাস। এদিন হঠাৎই বিনোর আগমন বুঝিয়ে দিল ডার্বির মতো ম্যাচে ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক এতটুকু ফাঁক রাখতে নারাজ।

ডুরান্ড ফাইনালে বিধ্বস্ত হওয়া মোহনবাগান চাইছে যে কোনও মূল্যে এই ডার্বি জিততে। সিনিয়র দলের একঝাঁক ফুটবলার সোমবার খেলবেন তা নিয়ে সন্দেহ নেই। অনুশীলনেও তার প্রতিফলন দেখা গিয়েছে। মনবীর সিং, লিস্টন কোলাসো, শুভাশিস বসু-সহ একঝাঁক সিনিয়র ফুটবলারদের এই ডার্বির জন্য তৈরি করছেন দিলেমপেরিস। এমনকী রেজিস্ট্রেশন করানো হয়েছে আপুইয়া ও ছাংতেকেও। সকলকেই সোমবারের ডার্বিতে দেখা যেতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস ডার্বিতে সিনিয়র দলের ফুটবলারদের ছাড়তে চাইছিলেন না। সূত্রের খবর, বরিস সিং, নরেন্দর গোহলাথ, আসিফ কে ও শৌভিক চক্রবর্তীকে নিয়ে রেজিস্ট্রেশন করানোর পরিকল্পনা ছিল লাল-হলুদ ম্যানেজমেন্টের। যদিও ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, কোনও সিনিয়র দলের ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো হয়নি।

ঘরোয়া লিগের জন্য ডেভিড, বিষ্ণু, জেসিনদের মতো ফুটবলারকে আগেই রেজিস্ট্রেশন করানো হয়েছিল। এর পাশাপাশি যদি সিনিয়র দলের এই চার ফুটবলার শেষ পর্যন্ত যোগ দেন ডার্বিতে তাহলে শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের। গত মরশুমে আইএসএল জয়ের পর থেকেই যে সাফল্যের চাকা ঘুরছে, তা আর থামাতে চায় না লাল-হলুদ ম্যানেজমেন্ট। অন্যদিকে ডুরান্ড হারের বদলার ম্যাচ হিসাবে দেখতে চাইছে মোহনবাগান। স্বাভাবিকভাবেই এই ম্যাচে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মনবীর, লিস্টনরা।

উল্লেখ্য,  আট বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল। এই মাঠে প্রথমবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর ১৬ বছর পর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটে বসছে ফুটবলের আসর। সোমবারের ডার্বি তাই বারাসতের ক্রীড়াঙ্গনের কাছেও বিশেষ প্রত্যাবর্তন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.