Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
East Bengal

‘ফাইনালে’র আগে উদ্বেগ, ব্রেন স্ট্রোকে আক্রান্ত ইস্টবেঙ্গলের ফুটবল সচিব, এখন কেমন আছেন?

ইস্টবেঙ্গল এবং আইএসএল ট্রফির মধ্যে এখন ঠোঁটছোঁয়া দূরত্ব। বৃহস্পতিবার 'ফাইনালে' ইন্টার কাশীকে হারাতে পারলেই কাপ হাতে উঠবে লাল-হলুদের। তবে তার আগে উদ্বেগের খবর। গুরুতর অসুস্থ ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৯:৫৪

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৯:৫৪

options
link
‘ফাইনালে’র আগে উদ্বেগ, ব্রেন স্ট্রোকে আক্রান্ত ইস্টবেঙ্গলের ফুটবল সচিব, এখন কেমন আছেন? zoom
সৈকত গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি।

ইস্টবেঙ্গল (East Bengal) এবং আইএসএল ট্রফির মধ্যে এখন ঠোঁটছোঁয়া দূরত্ব। বৃহস্পতিবার ‘ফাইনালে’ ইন্টার কাশীকে হারাতে পারলেই কাপ হাতে উঠবে লাল-হলুদের। তবে তার আগে উদ্বেগের খবর। গুরুতর অসুস্থ ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ক্লাব থেকে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই অসুস্থতা বাড়তে থাকে। ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা সংবাদ প্রতিদিন’কে বলেন, “ক্লাবেই ছিল ও। কিন্তু বেশ তন্দ্রাচ্ছন্নতার মধ্যে ছিল। আমরা ঠিকমতো বুঝতে পারিনি। যখন বাড়ি গেল, নীতুদা (দেবব্রত সরকার) বলল, দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পর্যবেক্ষণের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। রূপকবাবু বলেন, “মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে আপাতত ও স্থিতিশীল। চেতনা ফিরে এসেছে। কথা বলতেও পারছে। লোকজনকে চিনতেও পারছে। তবে আইসিইউ-তে ওকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

লাল-হলুদ সেক্রেটারি আরও জানান, “এখন অবস্থা অনেকটাই ভালো। যদি এই স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে বিপদের আশঙ্কা কমে যাবে। ঈশ্বরের উপর ভরসা রাখছি।” উল্লেখ্য, সৈকত গঙ্গোপাধ্যায় শারীরিকভাবে যথেষ্ট ফিট ছিলেন। প্রতিদিন নিয়ম করে দৌড়ানো-সহ শরীরচর্চা করতেন। “ও খুবই ফিট মানুষ। প্রতিদিন ১০ কিলোমিটার দৌড়ত। হঠাৎ এমনটা হবে, ভাবতেই পারিনি।” বলেন রূপক সাহা। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। পাশাপাশি ক্রীড়া মহল থেকেও তাঁর সুস্থতা কামনায় বার্তা আসতে শুরু করেছে। সমর্থকরাও প্রিয় প্রশাসকের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.