এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ‘ডি’ গ্রুপে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। এই গ্রুপে লাল-হলুদ বাহিনীর প্রতিদ্বন্দ্বী জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। এশিয়ার মঞ্চে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউটে পর্বে যাওয়ার লড়াই কোনও ভাবেই সহজ হবে না।
গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এসিএল ২-র যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পায় ইস্টবেঙ্গল। সেখানে প্রথমে পিছিয়ে পড়েও ৪-১ গোলে আল আরবিকে হারান মহম্মদ রশিদরা। সেই সূত্রে এসিএল ২-র পশ্চিম বিভাগে খেলবে ইস্টবেঙ্গল। এদিন সকালে তার ‘ড্র’ হয়। সেখানে গ্রুপ ‘ডি’তে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী জর্ডনের আল হুসেন, ইরাকের আল শর্তা ও ওমানের আল সিব ক্লাব রয়েছে। এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি। তবে পশ্চিমাঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচ ১৫-১৬ সেপ্টেম্বর থেকে ৮-৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। হোম ও অ্যাওয়ে, দু’পর্বে ম্যাচ চলবে। নকআউট পর্বের ম্যাচ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ফাইনাল ১৫ মে।
আরও পড়ুন:
ইস্টবেঙ্গল যে গ্রুপে আছে, সেখানে আল হুসেন গত মরশুমে জর্ডনের চ্যাম্পিয়ন ক্লাব। ইরাক স্টার্স লিগের রানার-আপ আল শর্তা। ওমানের লিগের চ্যাম্পিয়ন দল আল সিব। শেষ দলটিকে এফসি গোয়া গত মরশুমে এসিএল ২-তে হারিয়েছিল। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, এই গ্রুপের সবচেয়ে দামী দল আল শর্তা (৬১ কোটি)। বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জর্ডনের হয়ে খেলা ৭ জন আছেন আল হসেন ক্লাবে। এশিয়ার মঞ্চে কোনও ম্যাচই সহজ হবে না। তবে সৌদি আরব, কাতার বা আমিরশাহীর কোনও দল এই গ্রুপে নেই। ইস্টবেঙ্গলের হাতে এখনও একমাস সময় আছে। ইতিমধ্যে ডুরান্ড সেমিফাইনালে উঠেছেন রশিদরা। যদিও নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং দলের সঙ্গে যোগ দেননি। ফিট নন নাচো মনসালভে। এখনও এক বিদেশির জায়গা রয়েছে লাল-হলুদের জন্য।
The #ACLTwo Group Stage draw is out 🌏
🇮🇳 @eastbengal_fc will face Al Hussein 🇯🇴, Al Shorta 🇮🇶 and Al Seeb 🇴🇲 in Group D.
Go well in Asia, Red and Golds! ❤️💛
Read more 🔗 https://t.co/gkVOLb75VT#IndianFootball pic.twitter.com/B0zbLlIYLb
— Indian Football (@IndianFootball) August 18, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন