ইস্টবেঙ্গল ৩ (আকাশ)
ইউনাইটেড কলকাতা ০
ঘরোয়া লিগে কাস্টমসকে হারানোর পর আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। তাই ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত নিয়মরক্ষার। তবে একদিক থেকে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। ৭ সেপ্টেম্বর, সোমবার কলকাতা লিগের ডার্বি। তার আগে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মশাল বাহিনী।
আরও পড়ুন:
বলা চলে, ডার্বিতে নামার আগে এই ম্যাচে বড় ম্যাচের প্রস্তুতি ভালোই সেরে ফেললেন কোচ অর্চিষ্মান বিশ্বাসের ছেলেরা। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। বারবার আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখলেও কিছুতেই গোলমুখ খুলতে পারছিলেন না লাল-হলুদ ফুটবলাররা।
২২ মিনিটে ডেডলক ভাঙেন আকাশ হেমব্রম। অসাধারণ থ্রু পাস পেয়ে আগুয়ান ইউনাইটেড কলকাতার গোলকিপার সুরজ মল্লিককে পরাস্ত করতে বিশেষ অসুবিধা হয়নি তাঁর। গোলের পর ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর সিউউউ সেলিবেশন করেন। গোল খেলে দমে যায়নি ইউনাইটেড কলকাতা। পালটা আক্রমণ শানান প্রতীক লামা, সালাম রঞ্জন সিংরা। মধ্যান্তরের আগে সমতায় ফেরানোর সুযোগ এসে গিয়েছিল ইউনাইটেড কলকাতার সামনেও। গোল স্কোরিংয়ের কাছাকাছি চলে এলেও বার দুয়েক তারা ব্যর্থ হয়। এক গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধেও তুল্যমূল্য লড়াই করছিল ইউনাইটেড। ৬৭ মিনিটে সমতা ফেরাতে পারত তারা। কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয় তাদের আক্রমণ। ৮২ মিনিটে মহম্মদ বিলাল সুযোগ পেয়ে গিয়েছিলেন। এর চার মিনিট পর ব্যবধান বাড়ান আকাশ। অতিরিক্ত সময়ে (৯০+৪) হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে লাল-হলুদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা