Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
East Bengal

দ্বিতীয় ম্যাচেও বড় জয়, বিষ্ণুর হ্যাটট্রিকে ইস্টবেঙ্গলের কাছে ধরাশায়ী বিধাননগর

বুধবার ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে কার্যত উড়িয়ে দিলেন কোচ বিনো জর্জের ছেলেরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৭:৫০

options
link
দ্বিতীয় ম্যাচেও বড় জয়, বিষ্ণুর হ্যাটট্রিকে ইস্টবেঙ্গলের কাছে ধরাশায়ী বিধাননগর zoom
দুরন্ত জয় লাল-হলুদের। ছবি ইস্টবেঙ্গল সোশাল মিডিয়া।
Advertisement

ইস্টবেঙ্গল ৫ (বিষ্ণু হ্যাটট্রিক, মুর্মু আত্মঘাতী, জেসন)
বিধাননগর ১ (সুমিত)

কলকাতা লিগে জয়যাত্রা অব্যাহত গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের (East Bengal)। প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে হারানোর পর বুধবার ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৫-১ গোলে উড়িয়ে দিল কোচ বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে হাজির ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

Advertisement

এদিন শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় মশাল ব্রিগেড। লাল-হলুদের ভরসা দুই পুরনো মুখ জেসিন টিকে এবং পিভি বিষ্ণু। সঙ্গে ছিলেন চাকু মাণ্ডি, তন্ময় দাসের মতো পরিচিত মুখ। তাঁদের নিয়েই ঝড় তোলে ইস্টবেঙ্গল। ১০ মিনিটে পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ‘মশাল বয়েজ’। গোলের আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর ঠিক চার মিনিট পর সুমিত মজুমদারের গোলে সমতায় ফেরে বিধাননগর।

তবে দলে বিষ্ণুর মতো গোলদাতা থাকলে চিন্তার তেমন কারণ থাকে না। ২৬ মিনিটে দুর্দান্ত ফ্রিকিক থেকে চোখধাঁধানো গোল করে লাল-হলুদের নম্বর ৭ ব্যবধান বাড়ান। প্রথমার্ধ ২-১ গোলে শেষ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে ঝড় তোলে ইস্টবেঙ্গল। ৪৫+১ মিনিটে বিজয় মুর্মুর আত্মঘাতী গোলের ঠিক এক মিনিটের ব্যবধানে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বিষ্ণু। ফলে বড় ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় যায় লাল-হলুদ শিবির।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরত আসার চেষ্টা করে বিধাননগর। ৫৪ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট তারা। এরপরেও একাধিকবার সুযোগ তৈরি করলেও সজাগ লাল-হলুদ রক্ষণে ফাটল তৈরি হয়নি। তবে দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে বিনো জর্জের ছেলেরা এগিয়ে ছিলেন। মাঝমাঠের প্রাধান্য নিয়েই খেলেন তাঁরা। একের পর এক আক্রমণ শানালেও কিছুতেই গোল আসছিল না।অবশেষে ৮১ মিনিটে স্কোর শিটে অবদান রাখেন জেসন টিকে। শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.