Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Diego Maradona

প্রত্যাশা মতো দামই উঠল না! কত কোটিতে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র সেই বল?

১৯৮৬-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার হাত দিয়ে গোল করেছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ২০:২১

options
link
প্রত্যাশা মতো দামই উঠল না! কত কোটিতে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র সেই বল? zoom
মারাদোনার 'হ্যান্ড অফ গডে'র সেই গোল। ফাইল ছবি
Advertisement

চার দশক আগের একটি ম্যাচ। মহা বিতর্কিত। সেই ম্যাচে ‘শতাব্দীর সর্বশ্রেষ্ঠ’ গোলটি করেছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona)। আবার সেই ম্যাচেই ‘হ্যান্ড অফ গডে’র বিতর্কিত গোল। ১৯৮৬-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার হাত দিয়ে করা সেই গোলের বলটি এবার নিলামে উঠল। ৩০ কোটি টাকার বেশি দাম উঠল ঠিকই, তবে বিশেষজ্ঞরা খুব একটা খুশি নন।

টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস সম্প্রতি বলটি বিক্রি করেছে। তারা আশা করেছিল, বলটির দাম উঠবে অন্তত ১ কোটি ডলার। কারণ, ইতিহাস ও বিতর্ক একসঙ্গে জড়িয়ে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দামের পারদ চড়েনি। অর্ধেকেরও কম দামে বিক্রি হয়েছে বলটি। দাম উঠেছে ৩৩ লক্ষ ৫৫ হাজার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ কোটি ৬১ লক্ষ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯৮৬ বিশ্বকাপে ব্যবহার হওয়া বলটি অ্যাডিডাস আজতেকা মডেলের। তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে বলটি ছিল। এর আগে ২০২২ সালে তিনি এটি প্রথম নিলামে তোলেন। সেবার বিক্রি হয়েছিল ২৩ লক্ষ ৭০ হাজার ডলারে। পরের বছর ফের বলটি নিলামে তোলা হয়। তবে দাম কম ওঠায় আর বিক্রি করা হয়নি। এবার বিশ্বকাপের পর নতুন করে নিলামে তোলা হয়েছিল বলটি। তবে ২০২২-এ মারাদোনার ওই ম্যাচের জার্সি প্রায় ৯০ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

উল্লেখ্য, ১৯৮৬ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ৫১ মিনিটে গোলকিপার পিটার শিলটনকে বোকা বানিয়ে বাঁ হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন মারাদোনা। রেফারি আলি বিন নাসের ঘটনাটি ঠিকমতো দেখতে না পাওয়ায় গোল দিয়ে দেন। পরে মারাদোনা মজা করে বলেছিলেন, গোলটি ‘তাঁর মাথা আর ঈশ্বরের হাতের’ মিশ্রণে হয়েছিল। তার চার মিনিট পর নিজের অর্ধ থেকে ইংল্যান্ডের ৬ জনকে কাটিয়ে গোল করেছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.